চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ দিন ধরে হাসপাতালে সত্যজিতের ‘চারুলতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 13, জুলাই 2023
in বিনোদন
A A
চরুলতা সিনেমার চরিত্রের কালো-সাদা ছবি, মহিলা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চারুলতা’ ছবির দৃশ্যে মাধবী মুখার্জী

টানা ২১ দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সত্যজিত রায়ের দর্শকপ্রিয় ছবি ‘চারুলতা’র মাধবী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত ২১ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ৮১ বছর বয়সী এই অভিনেত্রী ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত।

পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতেই  স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল। তবে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা।

সদ্য হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিন্তার কোন কারণ নেই। এই মুহূর্তে স্থিতিশীল অভিনেত্রী। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন চিকিৎসকদের দল সবসময় মনিটর করছেন বর্ষীয়ান অভিনেত্রীকে।

এদিকে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস রোগে আক্রান্ত মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও উচ্চ-রক্তচাপজনিত সমস্যা রয়েছে তার। সেইজন্যই তাকে নিয়ে বাড়তি সতর্ক চিকিৎসকরা। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে খুব শিগগির তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অসুস্থঋত্বিক ঘটকচারুলতামাধবী মুখোপাধ্যায়মৃণাল সেনলিড বিনোদনসত্যজিৎ রায়হাসপাতাল
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৮৬

Next Post

অতৃপ্তি মেটার সিরিজে যে দাবি জানাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতৃপ্তি মেটার সিরিজে যে দাবি জানাল বাংলাদেশ

ফুটবল মাঠে খেলোয়াড়রা গোলের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ে গোল হজম করে ড্র বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT