চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ করা সময়ে গোল হজম করে ড্র বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 13, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে খেলোয়াড়রা গোলের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ ম্যাচ ছিল নেপালের বিপক্ষে। গতবছর সাফের ফাইনালে দলটিকে হারিয়ে লাল-সবুজের মেয়েরা জিতেছিল শিরোপা। দীর্ঘ বিরতির পর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাবিনারা লড়লেন সেই নেপালের বিপক্ষেই। অধিনায়ক সাবিনার দুর্দান্ত গোলে নির্ধারিত সময়ে এগিয়ে ছিল বাংলাদেশ। যোগ করা সময়ে গোল হজম করে শেষঅবধি ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

দুটি প্রীতি ম্যাচ খেলতে এসেছে নেপাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমটিতে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৬৪ মিনিটে লিড এনে দিয়েছিলেন সাবিনা খাতুন। যোগ করা সময়ের প্রথম মিনিটে নেপালকে সমতায় ফেরান সাবিত্রা ভান্ডারি।

বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই আক্রমণে যায় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যান সানজিদা। নেপাল রক্ষণ পরাস্ত করতে পারেননি। পরের মিনিটে একই প্রান্ত থেকে গোলবার লক্ষ্যে দারুণ শট নেন লাল-সবুজদের নাম্বার সেভেন। হেডে প্রতিহত করে নেপালের রক্ষণ সেনানীরা।

ম্যাচের ২২ মিনিটে আক্রমণে যায় নেপাল। কর্নারের বিনিময়ে প্রতিহত করে বাংলাদেশ। কর্নার থেকে গোলের সুযোগ পায় অতিথি দেশ। দারুণভাবে প্রতিহত করেন গোলরক্ষক রুপনা চাকমা।

পরে ২৪ মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। নেপাল রক্ষণ ভাঙতে সক্ষম হননি অধিনায়ক সাবিনা। দুদলের বল দখলের লড়াইয়ে এগোতে থাকে খেলা। ৪১ মিনিটে বাংলাদেশ আক্রমণে যায়। কর্নারের বিনিময়ে প্রতিহত করে নেপাল। পাল্টা আক্রমণে গোল আদায়ের চেষ্টা করে সফরকারী দল। বক্স পর্যন্ত তাদের যেতে দেননি সাবিনা।

আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে লড়াই। দুদলই চেষ্টা করতে থাকে গোল আদায়ের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

মধ্যবিরতির পর ফিরে ৪৬ মিনিটে আক্রমণে যায় নেপাল। রুপনা চাকমার দৃঢ়তায় সে যাত্রায় ব্যর্থ হতে হয় দলটিকে। ৫৫ মিনিটে কর্নার পায় নেপাল। গোলের সুযোগ তৈরি হলেও তাদের রুখে দেয় লাল-সবুজের বাহিনী।

ম্যাচের ৬৪ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক সাবিনা। রিপার বাড়ানো বল নিয়ে নেপালের দুই ডিফেন্ডারকে প্রতিহত করে বল জালে পাঠান অধিনায়ক। ৬৯ মিনিটে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। বক্সের বাইরে থেকে নেয়া তাদের এক দুর্দান্ত শট সহজেই আটকে দেন রুপনা।

খেলার ৭৪ মিনিটে লিড বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের সামনে। বল নিয়ে বক্সের মধ্যে দুজনকে পরাস্ত করেন সাবিনা। সামনে বাধা ছিল নেপাল গোলরক্ষক। সাবিনাকে দুর্দান্তভাবে আটকে দ্বিতীয় গোল হজম থেকে নেপালকে রক্ষা করেন আনজিলা।

সমতায় ফিরতে লড়ে যেতে থাকে নেপাল। আক্রমণও করে বেশ কয়েকবার। সফরকারীরা গোলের দেখা পায় যোগ করা সময়ে। যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতা ফেরান সাবিত্রি। শেষঅবধি ১-১ গোলের সমতায় শেষ হয় খেলা।

Tags: নেপালফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসানজিদাসাবিনা
Previous Post

অতৃপ্তি মেটার সিরিজে যে দাবি জানাল বাংলাদেশ

Next Post

বিএনপির দাবি সাংবিধানিক সংকট সৃষ্টির দূরভিসন্ধি: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির দাবি সাংবিধানিক সংকট সৃষ্টির দূরভিসন্ধি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাথে আজরা জেয়ার সাক্ষাতের ছবি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সাথে আজরা জেয়ার সাক্ষাতে কী আলোচনা হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT