চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরচ কমানোর পথে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 02, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থা। যার প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের ক্রিকেটেও। আসছে বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করবে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নতুন পথে হাঁটবেন তারা।

বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভা শেষে নাজমুল হাসান বললেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না, অনেককিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’

‘এতো বেশি করে দেয়ার পরেও পাওয়া যাচ্ছে না। খরচ একটা বড় ইস্যু। সেজন্য সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফর) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরূপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি, এখন আর সেই পরিস্থিতি নেই। যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’

‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে, এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়।’

‘আমাদের সবাই এখন যার যার নিজের ডিপার্টমেন্টের নতুন বছরের বাজেট পেশ করবে। তাদেরকে বলা হয়েছে এবার যেনো আগের বাজেটের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেককিছু করার কথা ছিল। সেগুলো আপাতত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া ৩-৪ মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।’ বলেন বিসিবি সভাপতি।

Tags: নাজমুল হাসানবিসিবিলিড স্পোর্টস
Previous Post

শুক্রবার দেশের যে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’

Next Post

মজুদদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক

Next Post
জনগণের ভিড়, মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মজুদদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক

চেলসি থেকে রিয়ালে স্থানান্তরিত জার্মান ফুটবলার, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির এই জার্মান তারকা এখন রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT