চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির এই জার্মান তারকা এখন রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 02, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি থেকে রিয়ালে স্থানান্তরিত জার্মান ফুটবলার, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালে রোমা থেকে চেলসিতে এসেছিলেন অ্যান্টনিও রুডিগার। রক্ষণের প্রহরী হয়ে সফলভাবে প্রতিপক্ষের পথ রোধ করেছেন ২৯ বর্ষী জার্মান তারকা। চেলসিকে জিতিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রফি। এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজেই।

‘রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ঘোষণা দিতে পেরে গর্বিত বোধ করছি। আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি উন্মুখ। ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

২০২২ ইউরোপসেরার ট্রফি এরইমধ্যে ঘরে তুলেছে রিয়াল। আগামী মৌসুমেও সেটি ধরে রাখতে চান কোচ আনচেলত্তি। দল গঠনের সুযোগকে ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। টুখেলের অন্যতম হাতিয়ারকে টেনে নিলেন। রক্ষণ সামলে গোল করায়ও যার বিশেষ দক্ষতা রয়েছে।

২০১৭ সালে চেলসিতে যেয়ে ২০৩ বার মাঠে নেমে ১২ গোল করেছেন রুডিগার। জার্মানির হয়েও দুটি গোল রয়েছে তার। তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিও।

‘আমরা রুডিগারকে বিদায় জানাচ্ছি। সে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে চলে যাবে। চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার। ক্লাবের সাথে তার পাঁচটি ট্রফি-পূর্ণ বছর শেষ করে যাচ্ছে। সাম্প্রতিক মৌসুমগুলোতে আমাদের সাফল্যে বিশাল ভূমিকা রেখেছে সে। চেলসির হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন, আমাদের রক্ষণের প্রাণ হয়ে আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

Tags: চেলসিরিয়াল মাদ্রিদরুডিগার
Previous Post

মজুদদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক

Next Post

৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্ট

Next Post
৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ জুন রাজধানীতে তারকায় ভরপুর কনসার্ট

ব্রাজিল ফুটবল খেলোয়াড়রা জড়ো হয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের উড়ন্ত জয়ে নেইমারের জোড়া গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT