চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসির অফিসে রাতভর তল্লাশিতে কী পেল ভারতের আয়কর কর্তারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশাল সংখ্যক পুলিশ ও কর্মকর্তারা অফিসের বাইরে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে থাকা বিবিসির অফিসগুলোতে রাতভর তল্লাশির পরে দিনে আবারও সেখানে গিয়েছে কেন্দ্রীয় আয়কর দফতরের আরও কর্মকর্তা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনও সেখানে অবস্থান করছে আয়কর দফতরের কর্মকর্তারা, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড অব ইন্ডিয়া’। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তল্লাশিতে কী পাওয়া গেল বা কেন এই তল্লাশি, তা নিয়ে আগ্রহভরে বিবিসি অফিসের বাইরে অপেক্ষা করছে বিভিন্ন গণমাধ্যম। খবরে প্রকাশ, অফিসে ঢুকেই বিবিসির সমস্ত সাংবাদিক এবং সংবাদকর্মীদের মোবাইল ফোন এবং ল্যাপটপ জমা করতে বলেন আয়কর কর্মকর্তারা। আয়কর কর কর্তৃপক্ষ অননুমোদিত কর সুবিধা, কর ফাঁকিসহ নানা বিষয়কে সামনে রেখে ২০১২ সাল থেকে বিবিসির পুরো হিসেব নিকেশ মিলিয়ে দেখছে।

তল্লাশি চলাকালে ভারতের বিবিসি অফিসের সবাইকে ইমেল করে তদন্তে সহযোগিতা করতে বলেছে বিবিসি কর্তৃপক্ষ। এদিকে সম্প্রচার বিভাগ ছাড়া বাকি সব কর্মীকেই বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সমালোচনামূলক একটি তথ্যচিত্র যুক্তরাজ্যে প্রকাশের কয়েক সপ্তাহ পরেই বিবিসির নয়া দিল্লি এবং মুম্বাই অফিসে এই তল্লাশির ঘটনা ঘটলো।

গুজরাটে ২০০২ সালে মুসলিম-বিরোধী দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা ঘিরে ওই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। সেসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি।

বিবিসির ওই তথ্যচিত্রে দেখানো হয়েছে, নরেন্দ্র মোদি কীভাবে রাজনীতিতে এসেছিলেন এবং ভারতীয় জনতা পার্টিতে কীভাবে ক্রমান্বয়ে শীর্ষে উঠে পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে বিবিসির সংগ্রহ করা একটি অপ্রকাশিত প্রতিবেদন সেখানে তুলে ধরা হয়েছে, যেখানে ধর্মীয় দাঙ্গা চলার সময় নরেন্দ্র মোদির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি রেলে আগুন লাগানোর পর অনেক মানুষ হতাহত হলে ওই দাঙ্গা শুরু হয়। এরপরের কয়েকদিনের সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগ ছিলেন মুসলমান।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে দাবি করা হয়, নরেন্দ্র মোদি সেই সময় সহিংসতাকে উস্কে দিয়েছিল।

তখনকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রর নির্দেশে করা একটি তদন্তের অংশ হিসাবে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। সেখানে বলা হয়, ‘সহিংসতা মাত্রা প্রকাশিত খবরের চেয়ে অনেক বেশি ছিল’ এবং ‘দাঙ্গার লক্ষ্য ছিল হিন্দু এলাকাগুলো থেকে মুসলমানদের নির্মূল করা’।

নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এই দাঙ্গার জন্য মোদি কখনো ক্ষমা চাননি এমনকি ২০১৩ সালে সুপ্রিম কোর্টের একটি প্যানেলও বলেছে, তার বিরুদ্ধে মামলা করার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি তথ্যচিত্রটি প্রকাশের পর বিজেপি নেতারা বিবিসির উপর ক্ষিপ্ত হন এবং ভারতে বিবিসির সম্প্রচার বন্ধের জন্য আদালতে আবেদন করেন কিন্তু আদালত আবেদনটি খারিজ করে দেয়।

এর পরেই আয়কর দফতরের কর্মকর্তারা বিবিসির ভারতের অফিসগুলোতে অভিযানের যোগসূত্র মেলাচ্ছেন বিভিন্ন মহল।

Tags: গুজরাট দাঙ্গানরেন্দ্র মোদীবিবিসি
Previous Post

‘বিগ বস’-এর মঞ্চ থেকে শাহরুখের ছবিতে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী

Next Post

নরেন্দ্র মোদি-জো বাইডেন ফোনালাপ

Next Post
বাইডেন ও মোদি ফোনালাপে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি-জো বাইডেন ফোনালাপ

সুনামগঞ্জে পাথর ভাঙ্গার জন্য ক্র্যাশার মেশিন ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্র্যাশার মেশিনে সুনামগঞ্জে অবাধে চলছে পাথর ভাঙ্গার কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT