নেই পরিবেশের ছাড়পত্র। নেয়া হয়নি প্রশাসনের অনুমতি। তারপরও ক্র্যাশার মেশিন দিয়ে সুনামগঞ্জে অবাধে চলছে পাথর ভাঙ্গার কাজ। আর এতে ধূলাবালিতে বিপর্যস্ত স্থানীয় পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সুনামগঞ্জ থেকে একেএম মহিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলীম আল রাজীর রিপোর্ট।








