চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ মিলিয়নে বায়ার্নে যাচ্ছেন মানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 18, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যান ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকদিন ধরেই সাদিও মানেকে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সেনেগালের ফরোয়ার্ডকে কেনার জন্য লিভারপুলের কাছে একাধিকবার প্রস্তাব করেছিল বাভারিয়ানরা। অর্থের পরিমাণ পর্যাপ্ত না হওয়ায় তাদের ফিরিয়ে দিয়েছিল অলরেডরা।

অবশেষে দুই পক্ষের ভেতর হয়ে গেছে সমঝোতা। ৪১ মিলিয়ন ইউরো ফিতে অ্যানফিল্ড ছেড়ে বায়ার্নে যাচ্ছেন মানে। ৩০ বর্ষী এই ফুটবলার লিভারপুলের হয়ে ২৬৯টি ম্যাচে ১২০ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন, ৩৮টি। তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত।

২০১৬ সালে সাউদাম্পটন থেকে ৩৩.৫ মিলিয়নের বেশি ইউরোতে লিভারপুলে যোগ দেন মানে। ২০১৭ সালে মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেয়ার পরে মানে, সালাহ ও রবের্তো ফিরমিনোকে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ তৈরি করেন ক্লপ। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি জেতে ইংলিশ ক্লাবটি।

গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর লিভারপুল ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মানে। ফাইনালের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নিজের ভবিষ্যতের বিষয়ে একটি ঘোষণা দেবেন।

বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কিকে হারানোর বিপদে পড়েছে। কারণ পোলিশ ফুটবলার এই গ্রীষ্মে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বার্সেলোনা তাকে দলে টানার চেষ্টা করছে।

Tags: বায়ার্নমানেলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

আবার পর্দায় ‘জন স্নো’, ‘গেম অব থ্রোনস’ নির্মাতাদের নতুন ঘোষণা

Next Post

যমুনার পানি বিপদসীমার উপরে, আতঙ্কে সিরাজগঞ্জবাসী

Next Post
যমুনার পানি বিপদসীমার উপরে, সিরাজগঞ্জে পানি বিপদসীমার কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার পানি বিপদসীমার উপরে, আতঙ্কে সিরাজগঞ্জবাসী

বরুণের হাসিমুখের ছবি, বাংলার খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণেও ফ্লপ ছবির সংখ্যা কম নয়, বললেন বরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT