চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণেও ফ্লপ ছবির সংখ্যা কম নয়, বললেন বরুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 18, জুন 2022
in বিনোদন
A A
বরুণের হাসিমুখের ছবি, বাংলার খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগির মুক্তি পেতে যাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। মুক্তির আগেই ছবিটির প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবির টিম ও বরুণ নিজেও। তবে রাজ মেহতা পরিচালিত আসন্ন এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী দলের সকলেই।

যদিও সম্প্রতি সময়ে দক্ষিণী সিনেমার প্রভাবে বলিউড সিনেমার বাজারে বেশ মন্দা চলছে। তবে ছবির প্রচারে গিয়ে অন্যরকম ধারণা দিলেন বরুণ।

মূলত গত দুই বছরে ভারতীয় ছবির বাজার মাতিয়ে রেখেছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘ট্রিপল আর’, ‘কেজিএফ ২’-এর বিপুল সাফল্য ভাবিয়ে তুলেছে বলিউড ইন্ডাস্ট্রিকে। এ নিয়ে বরুণকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘সামগ্রিক ভাবে ভারতীয় ছবির উৎকর্ষই দেখতে পাচ্ছি। দর্শক যা দেখতে পছন্দ করছেন, তাই তো দেখবেন! আমি নিজেও ‘কেজিএফ ২’ উপভোগ করেছি। অন্যতম বাজার মাতানো ছবি এটিই।’

গত দুই মাসে একের পর বলিউড ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার প্রসঙ্গ উঠতেও ইতিবাচক ভঙ্গিতে অভিনেতা বলেন, ‘৭-৮টা বড় বড় দক্ষিণী ছবির মুখ থুবড়ে পড়ার কথা মনে করতে পারছি। সব ছবি তো আর বলে বলে হিট করানো যায় না। বলিউড হোক, দক্ষিণের ছবি হোক কিংবা হলিউড ছবি দর্শকের যেটা ভাল লাগবে, সেটাই চলবে। এর কোন নিয়ম নেই। যেমন অজস্র ছবি ব্যর্থ হয়, তেমনই সফল ছবির সংখ্যাও কম নয়!’

আগামী ২৪ জুন মুক্তি পাবে বরুণ অভিনীত ‘যুগ যুগ জিয়ো’ ছবিটি। বরুণ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন অনিল কাপুর কিয়ারা আদভানি সহ আরো অনেকে।

Tags: অভিনয়কেজিএফ ২বরুণ ধাওয়ানবলিউডযুগ যুগ জিওসিনেমা
Previous Post

যমুনার পানি বিপদসীমার উপরে, আতঙ্কে সিরাজগঞ্জবাসী

Next Post

বন্যার্তদের জন্য কাঁদছে সাকিব-তামিমদের মন

Next Post
বন্যার্তদের জন্য দুঃখ প্রকাশ করছেন সাকিব ও তামিম. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য কাঁদছে সাকিব-তামিমদের মন

নতুন দম্পতি বিবাহের পর খুশি ও প্রেমময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিয়ের পর বদলে গেছে ছেলে', বললেন নীতু কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT