চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 19, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, বায়ার্ন মিউনিখের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা চার দিনের মধ্যে দুবার মাঠে লুটিয়ে পড়েছেন। সবশেষ মাঠে লুটিয়ে পড়ার পর নিজের স্বাস্থ্যের সার্বিক অবস্থা জানিয়েছেন এ তারকা মিডফিল্ডার। তিনি নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িক স্নায়বিক বিকলতায় ভুগছেন। 

গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুসিয়ালা প্রথম মাঠে পড়ে গিয়েছিলেন। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ জানিয়েছিল, সেবার তিনি নিজে হেঁটে মাঠ ছাড়লেও তাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার পরপরই ২৩ বর্ষী এ জার্মান তারকা আবারও মাটিতে লুটিয়ে পড়েন। উভয় দলের খেলোয়াড়রা তাকে ঘিরে বৃত্ত তৈরি করেন এবং প্রাথমিক চিকিৎসার পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় মুসিয়ালা তার এই অসুস্থতার কথা স্বীকার করেন। তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, ‘আমি বুঝতে পারছি যে, আপনারা অনেকেই চিন্তিত। আজ আমি সেই উদ্বেগ দূর করতে এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে চাই। স্নায়বিক সমস্যার কারণে আমার স্বল্পস্থায়ী ও সাময়িক তবে নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ (এক ধরণের মৃগী রোগ) ধরা পড়েছে।’

‘এ কারণেই সম্প্রতি লাইপজিগ বা হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচের সময়কার মতো ঘটনাগুলো ঘটেছে। আমি জানি, প্রথম দেখায় বিষয়টিকে উদ্বেগজনক মনে হতে পারে; কিন্তু আমার কাছে এটি এখন দৈনন্দিন জীবনেরই একটি অংশ। আমি উন্নত চিকিৎসা নিচ্ছি এবং এ বিষয়ে অত্যন্ত আশাবাদী। এফসি বায়ার্ন এবং আমার ব্যক্তিগত সহায়তাকারী সবাই আমার পাশে আছেন এবং এই পরিস্থিতি মোকাবিলায় আমাকে সাহায্য করছেন।’

মুসিয়ালা শুরুতে বিষয়টি একান্তই ব্যক্তিগত ও ক্লাবের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন, তবে ভক্তদের উদ্বেগের কারণে তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করেন। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্লও জানান যে, ক্লাব তার এই শারীরিক অবস্থার কথা আগে থেকেই জানত।

গত মৌসুমে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে বাঁ পা ভেঙে যাওয়ার পর ২০২৬ সালের শুরুতে বুন্দেসলিগায় ফিরেছিলেন মুসিয়ালা। ২০২৬ বিশ্বকাপে তিনি জার্মানির অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। শনিবার জার্মান সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

Tags: জার্মানিডর্টমুন্ডবায়ার্নমুসিয়ালালাইপজিগলিড স্পোর্টস
Previous Post

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

Next Post

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

Next Post
টেনিস খেলোয়াড় কোর্টে আবেগপ্রবণ হয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

ইন্টার মিলান ফুটবল খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT