চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 অপরাহ্ন 19, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইন্টার মিলান ফুটবল খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ কয়েক মাসের গুঞ্জন ও জল্পনা কল্পনার পর এবার ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজকে দলে নেয়ার জোর চেষ্টা শুরু করেছে বার্সেলোনা। দলবদলের মৌসুমে একজন গতিশীল সেন্টার-ফরোয়ার্ড বার্সেলোনার প্রয়োজন। কাতালান ক্লাবটি পুরো গ্রীষ্ম জুড়েই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে নেয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু অ্যাটলেটিকো তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। অবশ্য বার্সায় আসতে রাজি লৌতারে বলে জানা গেছে। 

এক পডকাস্টে জেরার্ড রোমেরোর বরাতে সংবাদমাধ্যম গোল ডটকম জানাচ্ছে, বার্সেলোনা তাদের আক্রমণভাগের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। তারা ইন্টার মিলানের অধিনায়ক মার্টিনেজকে দলে টানতে আলোচনা শুরু করেছে এবং কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর প্রধান লক্ষ্য এখন তিনিই। মার্টিনেজকে তাদের চাহিদা বানিয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ শুরু করেছে।

জেরার্ড রোমেরো জানিয়েছেন, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি মাদ্রিদে লৌতারো মার্টিনেজের এজেন্ট আলেজান্দ্রো কামানোর সাথে সাক্ষাৎ করেছেন। খেলোয়াড়ের প্রতিনিধি দল ইঙ্গিত দিয়েছে যে, এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় যোগ দেয়ার বিষয়ে আগ্রহী।

ইতালিয়ান ক্লাবটির আর্জেন্টাইন অধিনায়ককে দলে নিতে চাইলে বার্সার সরাসরি ইন্টারের সাথেই আলোচনায় বসতে হবে। তবে আলভারেজের ক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ যেমন অনড় ছিল, তেমনি ইন্টারও বর্তমানে তাদের অধিনায়ককে বিক্রি করতে নারাজ।

তবে পুরো বিষয়টি নির্ভর করবে আর্থিক প্রস্তাবের ওপর। প্রস্তাবটি যদি সত্যিকার অর্থেই বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক বেশি হয়, তবে স্বাভাবিকভাবেই সেটি অন্তত বিবেচনা করে দেখা হবে।

Tags: আর্জেন্টিনাআলভারেজইন্টার মিলানডেকোফ্লিকবার্সেলোনামার্টিনেজলিড স্পোর্টস
Previous Post

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

Next Post

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

Next Post
তিনটি পশু চরিত্রের মজার দৃশ্য, একটি পাহাড়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

দুই প্রবীণ রাজনীতিবিদের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT