চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত হচ্ছে ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 21, জুলাই 2023
in লাইফস্টাইল
A A
বসুন্ধরা বাজার প্রতিদিনের আধুনিক ভবন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরা প্রকল্পের প্রাণকেন্দ্র এন ব্লকের প্রায় দশ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মানুষদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে এই অত্যাধুনিক শপিং মল। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শপিং মলটি গড়ে তোলা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের প্রকৌশল এবং স্থাপত্য শাখার কর্মকর্তাগণ প্রথম পাইলিং কাজের মাধ্যমে মলটির নির্মাণকাজ শুরু করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২ বছরের মধ্যে এই সুপারমল ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, চার লাখ স্কয়ার ফিটের বেইজমেন্টসহ ৭ স্টোরেজ বিশিষ্ট মলটিতে ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বেইজমেন্টে থাকছে কাঁচা বাজার। ১ম তলায় থাকছে গৃহস্থালী সামগ্রীর দোকান, সুপারশপ, মুদি দোকান, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, প্রসাধন সামগ্রীর দোকান, সেলুন ও বিউটিপার্লার, লন্ড্রি, বেকারি, মিষ্টিরদোকানসহ অন্যান্য আরও দোকান।

এরপর ২য় ও ৩য় তলায় থাকছে রেডিমেড গার্মেন্টস, দর্জির দোকান, লাইফস্টাইল শপ, সিগনেচার শপ এবং আলাদাসুপারশপ। ৪র্থ তলায় থাকছে জুয়েলারির দোকান, লেদার পণ্য ও জুতার দোকান, অ্যাক্সেসরিজ ও ঘড়ির দোকান। ৫ম তলায় থাকছে টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি, মোবাইলফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক পণ্যের দোকান।

৬ষ্ঠতলায় থাকছে ইনডোর ফুডকোর্ট, বাচ্চাদের জন্য খেলার জোন ও ডে-কেয়ার সেন্টার, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের রেখে স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। টপ ফ্লোরে থাকছে ওপেন টেরেস ফুডকোর্ট এবং অবজারভেশন টাওয়ার। এছাড়া প্রতিটিফ্লোরে থাকবে চা, কফি, আইসক্রিম ও জুসের দোকান। থাকবে ছবি তোলার জন্য ফটোবুথ।

এই শপিংমলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরার জন্য দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মেশিনে মাংস এবং মাছ প্রসেসিংয়ের ব্যবস্থা ও শাকসবজি পরিষ্কার করার ব্যবস্থা থাকবে। মার্কেটটিতে এক সঙ্গে স্বয়ংক্রিয় বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। মার্কেটের ১ম তলায় এবং মার্কেটের বাহিরে যেকোনো পণ্যের বিপণন উদ্বোধনের জন্য উন্মুক্ত স্থানের ব্যবস্থাও রাখা থাকবে।

বসুন্ধরা প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আধুনিক মলটির নির্মাণের দায়িত্বে রয়েছে।

Previous Post

দখল, দূষণ ময়লা-আবর্জনায় ডুবে আছে ভোলার পুকুরগুলো

Next Post

মেট্রোর ভাইরাল নাচটির কোরিওগ্রাফারও কে!

Next Post
নাচের কোরিওগ্রাফার মেট্রো ট্রেনে নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোর ভাইরাল নাচটির কোরিওগ্রাফারও কে!

এমবাপে প্যারিস সেন্ট জার্মেই জার্সি পরে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের রিয়াল-যাত্রা ঠেকাতে পিএসজির ১২ হাজার কোটির ‘টোপ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT