চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের রিয়াল-যাত্রা ঠেকাতে পিএসজির ১২ হাজার কোটির ‘টোপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 21, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে প্যারিস সেন্ট জার্মেই জার্সি পরে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলিয়ান এমবাপের স্বপ্ন লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার। পিএসজির সঙ্গে চুক্তি শেষে রিয়ালে যোগ দেয়ার ব্যাপারে চলছে আলোচনা। তার রিয়াল-যাত্রা ঠেকাতে আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন দলটি। ১২ হাজার কোটি টাকায় ১০ বছরের জন্য চুক্তি করতে চায় পিএসজি।

গত মৌসুমে পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে, সেটি হয়ে ওঠেনি। দুবছরের চুক্তিতে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গেই থেকে যান ২৪ বর্ষী ফরোয়ার্ড। খবর অবশ্য পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।

চুক্তিতে আরও একবছর মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। চুক্তি নবায়ন না করলে এমবাপেকে এ মৌসুমে ক্লাব ছাড়তে হবে, এমন হুমকিও দিয়ে রেখেছে পিএসজি। তাতেও এমবাপের ইচ্ছা স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেয়ার।

কোনকিছুতেই যখন ফ্রান্সের বিশ্বকাপজয়ীকে আটকানো যাচ্ছে না, তখনই লোভনীয় প্রস্তাব সামনে এনেছে পিএসজি। ডিফেনসা সেন্ট্রালের প্রতিবেদন, ১০ বছরের জন্য ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৬১ কোটি টাকা, এটির প্রস্তাব দেয়া হয়েছে তারকা ফরোয়ার্ডকে।

এমবাপের সঙ্গে ১০ বছরের চুক্তি মানে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্লাবটির হয়ে খেলতে হবে। যাকে আজীবন চুক্তিও বলা যায়! মূলত রিয়াল-যাত্রা ঠেকাতেই এ পরিকল্পনা করেছে পিএসজি। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড পিএসজি জার্সিতে ২৬০ ম্যাচে ২১২টি গোল ও ৯৮টি অ্যাসিস্ট করেছেন।

Tags: এমবাপেপিএসজিফ্রান্সরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

মেট্রোর ভাইরাল নাচটির কোরিওগ্রাফারও কে!

Next Post

বিচ্ছিন্ন ঘটনায় বিদেশীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post
বিএনপি নেতারা বৈঠক করছেন, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছিন্ন ঘটনায় বিদেশীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের

কোরিয়ান অভিনেতার স্টাইলিশ পোর্ট্রেট, কালো চুল ও আধুনিক পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৭ বছরেই চলে গেলেন কোরিয়ান অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT