চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির অধিনায়ক হলেন অস্ট্রেলিয়া ওপেনার বার্নস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ওপেনার বার্নসের অধিনায়কত্বের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মে মাসে ইতালির জাতীয় ক্রিকেট দলে যোগ দেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস। দলটি অধিনায়কের দায়িত্বও পেলেন ৩৫ বর্ষী ব্যাটার।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জন্ম নেয়া বার্নস মায়ের দিক থেকে ইতালির নাগরিকত্ব পেয়েছেন। জুনে দলটির হয়ে অভিষেক হয়েছে তার। এবার অধিনায়ক হলেন। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ইতালির নেতৃত্ব দেবেন বার্নস।

ইতালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফ্যাবিও মারাবিনি অধিনায়ক হিসেবে বার্নসের নাম ঘোষণা করেন। বলেছেন, ‘প্রথমদিন থেকেই তিনি দারুণ পেশাদারিত্ব দেখিয়েছেন। তার অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক মনোভাব দলে সহযোগিতা করবে। অধিনায়ক হিসেবে বার্নস ইতালির ক্রিকেটকে নতুন স্তরে নিয়ে যাবেন বলে আশা করছি।’

অধিনায়কের দায়িত্ব পেয়ে বার্নস বলেছেন, ‘এই ভূমিকা নিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইতালির প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত। আমার জন্য, এটা আমার পরিবারের শিকড়ে ফিরে আসা। ইতালির ক্রিকেটে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আমি সতীর্থদের নিয়ে তা আরও বিস্তৃত করতে সংকল্পবদ্ধ।’

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন বার্নস। ২০১৪ থেকে ২০২০ সালে অজি জার্সিতে ২৩ ম্যাচ খেলেছেন। টেস্টে ৪০ ইনিংসে ব্যাট করে ৩৬.৯৭ গড়ে ১,৪৪২ রান করেন। ৪টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি রয়েছে। ৬ ওয়ানডেতে ১৪৬ রান করেছেন। সাদা বলের ফরম্যাটে ছিল একটি ফিফটির ইনিংস।

এপর্যন্ত পাঁচটি টি-টুয়েন্টি খেলেছেন বার্নস। সবগুলোই ইতালির হয়ে। একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ২১১ রান করেছেন।

Tags: অস্ট্রেলিয়াইতালিলিড স্পোর্টস
Previous Post

ওপেনিং নয়, রোহিতের জায়গা তাহলে কোথায়?

Next Post

বাংলাদেশবিরোধী বিক্ষোভ করায় ভারতে ৫ শতাধিক আটক

Next Post
বিক্ষোভকারীরা বাসে উঠানোর সময় আটক, জনতার উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশবিরোধী বিক্ষোভ করায় ভারতে ৫ শতাধিক আটক

শাকিব খান বসে আছেন বাইরে, ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের 'বরবাদ' এর শুটিং থেমে আছে যে কারণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT