চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন তামিম-হৃদয়দের বরণে বরিশালে জনসমুদ্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বরিশালে জনসমুদ্রের মধ্যে তামিম-হৃদয়দের বরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে বরিশালে আনন্দ উদযাপনে গেছে ফরচুন বরিশাল। শিরোপা লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চাইলেও দলটি শেষঅবধি গেছে আকাশপথে। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে কার্পণ্য করেননি বরিশালের মানুষ। তামিম ইকবাল-তাওহীদ হৃদয়ের বরণ করে নিতে জনসমুদ্র হয়েছে সেখানে।

পূর্বঘোষণা অনুযায়ী, ৯ তারিখ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল। বিকেলে বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। সর্বস্তরের মানুষ আসেন শিরোপাজয়ী দলকে স্বাগতম জানাতে।

ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। সেই কথা যদিও রাখতে পারেননি তামিমরা, ট্রফি নিয়ে বরিশালে গেলেও লঞ্চে নয়, আকাশপথে গেছেন।

শিরোপা জয়ের পর বরিশালে গিয়ে অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। ফাইনাল শেষে বলেছিলেন, ‘৯ তারিখে যাবো। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেছিলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’

Tags: তামিমবরিশালবিপিএলমিজানুরলিড স্পোর্টসহৃদয়
Previous Post

মার্কিন সহায়তা বন্ধ হলে বাড়তে পারে ‘চীনের প্রভাব’

Next Post

মেহেদী হাসানের আগ্রহে অভ্র’র পুরো টিম পাচ্ছেন একুশে পদক

Next Post
অভ্র’র পুরো টিম পাচ্ছেন একুশে পদক, মেহেদী হাসানের আগ্রহে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেদী হাসানের আগ্রহে অভ্র’র পুরো টিম পাচ্ছেন একুশে পদক

গাজীপুরে হামলায় আহত একজন লাইফ সাপোর্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT