চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে হামলায় আহত একজন লাইফ সাপোর্টে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A

গাজীপুরের দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢামেকে চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত ৮ জনের মধ্যে দুই জনকে রাখা হয়েছে আইসিইউতে। তার মধ্যে একজনকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে।

এছাড়া বাকি ৬ জনকে রাখা হয়েছে বার্ন ইউনিটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ডে।

হাসপাতালের পরিচালক বলেন, আহতদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। আগামীকাল থেকে মেডিক্যাল বোর্ড তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা নিবেন।

আইসিইউতে ডিউটিরত চিকিৎসক ডা. সৌমেন দে জানিয়েছেন, আমাদের এখানে কাশেম (১৭) ও ইয়াসিন আরাফাত সাগর (২৫) নামে দু’জন রোগী রয়েছে। এর মধ্যে কাশেমকে প্রথম দিন আনা হয়। আর রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় আনা হয় ইয়াসিন আরাফাতকে। কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে। তিনি বর্তমানে আগের থেকে কিছুটা ভালোর দিকে। ইয়াসিন আরাফাতের অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি।

বাকি ছয় জনকে রাখা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ডে। তারা হচ্ছেন, কাজী অমর হামজা (১৭), শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব আলী (২৪), আব্দুর রহমান ইমন (২০), সাব্বির খান হিমেল (২২) ও আবির খান (২২)। এদের সবাই মাথায় আঘাতপ্রাপ্ত।

Tags: গাজীপুরে হামলাঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Previous Post

মেহেদী হাসানের আগ্রহে অভ্র’র পুরো টিম পাচ্ছেন একুশে পদক

Next Post

‘তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার’

Next Post
বাংলাদেশের তরুণ নেতা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার'

পুলিশের লাঠিচার্জের সময় শিক্ষার্থীরা রাস্তায় দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT