চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস আটকে পড়েছে। এর ফলে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেললাইনের ওপর ট্রেনটি বিকল হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস। পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনটির কয়েল স্প্রিং ভেঙে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনটির গার্ড ছানোয়ার হোসেন বলেন, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যক্রমে ট্রেন ও যাত্রীরা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে যাওয়ার পর মেরামতের জন্য রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা দ্রুত মেরামতের কাজ করছেন।

তিনি আরও জানান, ট্রেনটি লাইনে আটকে থাকায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেরামত শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Tags: জয়পুরহাটট্রেন চলাচল বন্ধ
Previous Post

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

Next Post

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

Next Post
নামাজের জন্য কুরআন ও রুকু স্ট্যান্ড, মুসল্লিদের জন্য প্রয়োজনীয় উপকরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

পিজা টুকরা তুলে ধরা, গলে থাকা চিজসহ, রঙিন টপিংস সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ ইঞ্চির বদলে ৭ ইঞ্চির পিৎজা, গ্রাহককে ১০ হাজার ৫২০ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT