চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ইঞ্চির বদলে ৭ ইঞ্চির পিৎজা, গ্রাহককে ১০ হাজার ৫২০ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 22, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
পিজা টুকরা তুলে ধরা, গলে থাকা চিজসহ, রঙিন টপিংস সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

A person getting a piece of cheesy pepperoni pizza

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনলাইনে ১০ ইঞ্চি পিৎজা অর্ডার করে ৭ ইঞ্চির পিৎজা পাওয়ায় এক গ্রাহককে ১০ হাজার ৫২০ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরাখণ্ডের একটি উপভোক্তা আদালত। সংশ্লিষ্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ও রেস্তোরাঁকে যৌথভাবে ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই গ্রাহক অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ৫০৫ রুপি মূল্যের ১০ ইঞ্চির একটি পিৎজা অর্ডার করেন। কিন্তু পিৎজা হাতে পাওয়ার পর তিনি দেখতে পান, সেটির আকার মাত্র ৭ ইঞ্চি। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ডেলিভারি প্ল্যাটফর্মের সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন এবং অর্থ ফেরত চান।

তবে তার অভিযোগের পরও রিফান্ড দেওয়া হয়নি। পরে জাতীয় উপভোক্তা হেল্পলাইনে অভিযোগ এবং আইনি নোটিশ পাঠিয়েও প্রতিকার না পেয়ে তিনি উপভোক্তা আদালতের দ্বারস্থ হন। শুনানিতে ডেলিভারি প্ল্যাটফর্মটি দাবি করে, তারা কেবল ক্রেতা ও বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। খাবার তৈরি বা প্যাকেটজাত করার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা নেই।

তবে কমিশনের সভাপতি গগন কুমার গুপ্ত, সদস্য ডা. অমরেশ রাওয়াত ও রঞ্জনা গোয়েলের বেঞ্চ এই যুক্তি গ্রহণ করেনি। কমিশন বলেছে, বিজ্ঞাপনে উল্লেখ করা আকারের চেয়ে তিন ইঞ্চি ছোট পিৎজা সরবরাহ করা সেবার ঘাটতি এবং অন্যায্য বাণিজ্যিক আচরণের শামিল।

আদালতের আদেশ অনুযায়ী, পিৎজার দাম ও ডেলিভারি চার্জ বাবদ ৫২০ রুপি ফেরত দিতে হবে। এর পাশাপাশি গ্রাহককে মানসিক ও শারীরিক হয়রানির জন্য ৫ হাজার রুপি এবং মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ৫ হাজার রুপি দিতে হবে। সব মিলিয়ে গ্রাহককে ১০ হাজার ৫২০ রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: ক্ষতিপূরণপিৎজা
Previous Post

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

Next Post

নতুন গল্পের খোঁজে সুমন–খসরু-রাজীব

Next Post
তিনজন পুরুষ অভিনেতা ক্যামেরার সামনে বসে আছেন, পেছনে লাল ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গল্পের খোঁজে সুমন–খসরু-রাজীব

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT