চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম ‘ক্ল্যাসিকো’ই ফাইনাল, দেখে নিন খেলা কখন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid and Barcelona players hold jerseys before a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ ম্যাচ বা কোনো প্রীতি ম্যাচে নয়, বছরের প্রথম ‘ক্ল্যাসিকো’টি হবে শিরোপার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মহারণে নামছে রাতে। প্রায় ১২০ বছরের ইতিহাস ‘এল ক্ল্যাসিকো’। এবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি দল দুটি, স্পেনের বাইরে।

সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। জাভির দলের জন্য বাড়তি অনুপ্রেরণার হল, গতবছর এখানেই লস ব্লাঙ্কোসদের ৩-১তে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সা। তাদের চ্যালেঞ্জ মুকুট ধরে রাখার। অন্যদিকে, দারুণ ছন্দে থাকা রিয়াল চাইছে বছরের শুরুতেই একটি শিরোপা।

২০২৪ সালের প্রথম ‘এল ক্ল্যাসিকো’ হওয়ার সূচি ছিল ২১ এপ্রিল, লা লিগায়। স্প্যানিশ সুপার কাপের কল্যাণে আগেই দুদলের দ্বৈরথ দেখার সুযোগ হচ্ছে।

বছরের শুরুতেই দু’দলের সামনে শিরোপার হাতছানি। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের শিরোপার সংখ্যা ১২। দুদলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বার্সা।

এপর্যন্ত দু’দলের ২৯৭ ম্যাচের মধ্যে ১২৪ জয় তুলেছে বার্সা। ১০৯ জয় রিয়ালের। বাকি ৬৪ ম্যাচ ড্রয়ের খাতায়। স্প্যানিশ সুপার কাপে অবশ্য জয়ের পাল্লা ভারি রিয়ালের। ১৬ ম্যাচের মধ্যে ৯ জয় তাদের। আর কাতালান ক্লাবটি জিতেছে ৫ ম্যাচ। বাকি দুটি ড্র।

২০১৯-২০ মৌসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। এবছর প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে জিতে শিরোপার মঞ্চে আসে রিয়াল। আর ওসাসুনাকে হারিয়ে ফাইনালে পা রাখে বার্সা। গত আসরে ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপাটি জিতেছিল বার্সেলোনা।

Tags: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি আরবস্প্যানিশ সুপার কাপ
Previous Post

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

Next Post

সৌদি ফেরত যুবককে পিটিয়ে হত্যা

Next Post
Young man standing in a garden with greenery and flowers. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ফেরত যুবককে পিটিয়ে হত্যা

রাধিকা বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার অভিজ্ঞতা শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT