চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in বিনোদন
A A
রাধিকা বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার অভিজ্ঞতা শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে বিমানবন্দরে কাটানো চার ঘণ্টার দুর্বিষহ এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী রাধিকা আপ্তে। শনিবার (১৩ জানুয়ারি) ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি ও ভিডিও পোস্ট করে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি।

রাধিকা জানান, মুম্বাই বিমানবন্দর থেকে এদিন সকাল সাড়ে আটটায় উড়াল দেওয়ার কথা ছিল রাধিকার। কিন্তু সেই বিমান বেলা ১১টা বেজে গেলেও আসেনি। রাধিকাসহ বিমানের অন্য সব যাত্রীদের এয়ারব্রিজে নিয়ে যাওয়া হয়। সেখানেই লকড অবস্থায় কাটাতে হয় দীর্ঘ সময়। সেখানে ছিল না পানি খাওয়ার ব্যবস্থা। শুধু তাই নয় টয়লেটের ব্যবস্থাও ছিল না সেখানে। বিমানবন্দরের কর্মীরাও এ বিষয়ে কাউকেই সাহায্য করতে পারেননি।

অভিনেত্রী জানান, সেখানে যাত্রীদের মধ্যে অনেক শিশু এবং বর্ষীয়ান মানুষও ছিলেন। তারাও এই অব্যবস্থাপনার কারণে ব্যাপক ভাবে ভুক্তভোগী হয়েছেন।

এ ঘটনার পর এয়ারলাইন্সের নাম না নিয়ে অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের বিরক্তির কথা তুলে ধরেন। রাধিকা লেখেন, আমাকে এটা পোস্ট করতেই হলো। আমার আজ সকালে একটা ফ্লাইট ছিল ৮.৩০ এ। এখন ১০টা ৫০ বাজে। এখনও বিমান আসেনি। কিন্তু বিমানের তরফ থেকে জানানো হয়েছে যে খুব  শিগগিরই বিমান আসবে আর তাই সমস্ত যাত্রীকে এয়ারব্রিজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লক করে দেওয়া হয়েছে।

রাধিকা আরও জানান, কেউই ঠিকমত জানতেন না কেন বিমান এত দেরি করছে। এমনকি বিমানবন্দরের কর্মীদের কাছেও নাকি এ ব্যাপারে সঠিক তথ্য ছিল না। তবে সেই ফ্লাইটটি পরে এসেছিল কিনা, যাত্রীদের কারও কোনও সমস্যা হয়েছিল কিনা সে ব্যাপারে রাধিকা আর কিছু জানাননি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: অভিনেত্রীবিমানবন্দররাধিকা আপ্তে
Previous Post

সৌদি ফেরত যুবককে পিটিয়ে হত্যা

Next Post

স্ত্রীর পঞ্চম বিয়েতে যুবকের আত্মহত্যা

Next Post
বিবাহের জন্য পরিধান করা আংটি ও হাতের অলংকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর পঞ্চম বিয়েতে যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সভা, সরকারি কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT