চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বসেরা’ প্রিমিয়ার লিগের মুখোমুখি হতে প্রস্তুত বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 10, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নামবে বার্সেলোনা। ইংলিশ ক্লাবটির বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী স্প্যানিশ জায়ান্টদের কোচ হ্যান্সি ফ্লিক। জার্মান কোচের মতে প্রিমিয়ার লিগে ‘বিশ্বসেরা’ ক্লাবের মুখোমুখি হতে চলেছে কাতালানরা।

রাত ২টায় নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে স্বাগতিকদের বিপক্ষে লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চলতি আসরে শেষ ষোলো পর্যন্ত টিকে থাকা ক্লাবগুলোর মধ্যে ৬টিই প্রিমিয়ার লিগের দল। যাদের মধ্যে নিউক্যাসল অন্যতম শক্তিশালী।

ম্যাচের আগে ফ্লিক বলেছেন, ‘প্রিমিয়ার লিগ একটি দুর্দান্ত লিগ, আমার কাছে এটাই বিশ্বসেরা। তাদের শক্তিশালী দল আছে এবং প্রচুর অর্থও আছে। যে কারণে দেখতে পাচ্ছেন, এই রাউন্ডে ছয়টি (ইংলিশ) দল রয়েছে।’

‘আমার কাছে আমরাও শক্তিশালী, কেবল নিউক্যাসল বা ম্যানচেস্টার সিটি বা আর্সেনাল বা টটেনহ্যাম বা অন্যরা নয়। আমাদের বিশাল গুণ আছে, আমাদের নিজেদের পথ ধরে চলতে হবে। আমাদের স্টাইল, জানি আমাদের কীভাবে খেলতে হবে।’

‘আমরা বার্সার মতো খেলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগেও। আমাদের সমর্থকরা আমরা যেভাবে ফুটবল খেলি তাতে গর্বিত। সেটাই দেখাতে চাই।’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুদলের মধ্যে এটি দ্বিতীয় ম্যাচ। সেপ্টেম্বরে নিউক্যাসেলের মাঠে লিগপর্বে বার্সা ২-১ গোলে জিতেছিল। ১৮ মার্চ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে নামবে ক্লাব দুটি।

যদিও নিউক্যাসল প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তারা শেষ পাঁচ লিগ ম্যাচে ৩টি হেরেছে, টেবিলের ১২তম স্থানে নেমে গেছে। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপ থেকে ছিটকে গেছে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসল ইউনাইটেডপ্রিমিয়ার লিগবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

নেতানিয়াহু নিহতের দাবি ইরানি মিডিয়ার, গুজব বলছে ইসরায়েল

Next Post

ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল মানবহাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

কঙ্কালের হোলসেল ব্যবসা: অনলাইনে বুকিং, সপ্তাহ পর ডেলিভারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT