চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্কালের হোলসেল ব্যবসা: অনলাইনে বুকিং, সপ্তাহ পর ডেলিভারি

কবর থেকে তোলা কঙ্কাল ৫ হাজারে কিনে ২০ হাজারে বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 10, মার্চ 2026
in - সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল মানবহাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল মানবহাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

দেশের বিভিন্ন এলাকার কবর থেকে মানুষের কঙ্কাল তোলে প্রসেসিংয়ের পর বিক্রি করা চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কঙ্কালগুলো কবর থেকে তোলার পর ৫-৭ হাজার টাকায় কিনে নিত, আর প্রসেসিংয়ের পর মূলত মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো ১৫-২০ হাজার টাকায়।

সোমবার রাজধানীর তেজগাঁও ও উত্তরা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়সহ এই চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা কয়েক বছর ধরেই এই কাজের সঙ্গে জড়িত। অনলাইনে অর্ডারের পর সপ্তাহখানেক বাদে ডেলিভারি দেওয়া হতো।

তারা কঙ্কালগুলো সাধারণত গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর এলাকা থেকে সংগ্রহ করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী জসিম এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।

এদের মধ্যে গ্রেপ্তার সৌমিক উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নের জন্য অপেক্ষমান।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেছেন, কোন ভুক্তভোগী পরিবার তাদের কাছে অভিযোগ জানালে ডিএনএ প্রোফাইলিং সাপেক্ষে কঙ্কালগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার সড়কে কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা চক্রের এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে সৌমিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে আটক করা হয়, তাদের দুই জনের কাছেও দুটি কঙ্কাল পাওয়া যায়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এই চক্রের হোতা ফয়সালকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে অবৈধ উপায়ে সংগ্রহকৃত ৪৪টি মাথার খুলিসহ মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

উপকমিশনার মিজান বলেন, তাদের অনলাইনে হোলসেলিং গ্রুপ আছে। এই গ্রুপে ৭০০ জন কর্মী কাজ করেন, আর গ্রুপ মেম্বার রয়েছে ২০ হাজারের মতো।

তারা গত কয়েকবছর ধরে কঙ্কাল উত্তোলনের পর প্রসেস করে বিক্রি করা কাজের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে এ পর্যন্ত কেউ ৫০ টি, কেউ ২০-২৫ টি কঙ্কাল বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

আবুল কালামের নামে অন্তত ২১ টি মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ, এরমধ্যে ২০০৯ সালে কবর থেকে কঙ্কাল চুরির মামলাও রয়েছে। আর গ্রেপ্তার এরশাদের নামে দুটি মামলা থাকার তথ্য মিলেছে।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান

পুলিশ কর্মকর্তা মিজান বলেন, তারা কঙ্কালগুলো মাঠপর্যায় থেকে ৫-৭ হাজার টাকায় কেনে। পরে সেল করে ১৫-২০ হাজার, যার কাছে যেমন পায়। তারা যে বিক্রি করে এটা অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল কিনতে আসে বা অনলাইনে বুকিং দেয়, তখন তার কাছ থেকে ২-১ সপ্তাহ সময় নেওয়া হয়। তারপরে কঙ্কালটা ডেলিভারি দেওয়া হয়।

তাদের ক্রেতাদের বেশিরভাগই মেডিকেল শিক্ষার্থী। তবে এর বাইরে অন্যান্য চক্রও আছে, যারা কমদামে কেনে বেশিদামে বিক্রি করবে।

তিনি আরো বলেন, যারা কবর থেকে হাড়গুলো ওঠাচ্ছে, প্রসেস করছে, আবার তাদের কাছ থেকে নিয়ে সুন্দর করে মেলাচ্ছে। এই প্রসেসের সাথে চারজনই ইনভলব। ফাইনালি বিক্রি করে স্টুডেন্টের কাছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা চারটি জেলার কথা প্রাথমিকভাবে বলেছেন। লাশ কবরস্থ হওয়ার সাধারণত এক বছর পর সেগুলো উত্তোলনের চেষ্টা করেন। প্রথমে তারা অবজার্ভ করেন। তবে যে কবরস্থাগুলো বেশি সুরক্ষিত ওখানে কিন্তু এ কাজগুলো করতে পারেন না।

যেখানে বিচ্ছিন্নভাবে কিছু কবর থাকে, অরক্ষিত অবস্থায় থাকে, পাহাড়াদার থাকে না, লাইটিং বা সিসি ক্যামেরা থাকে না এবং লোকজনের যাতায়াত কম, সেসব কবর থেকে তারা কঙ্কালগুলো উত্তোলন করে। সংগ্রহ করার পর সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে সেল করা হয়।

গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Tags: কঙ্কালগ্রেপ্তার ৪তেজগাঁও থানা পুলিশ
Previous Post

ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

‘হৃদয়ে শ্রীমঙ্গল’- এর উদ্যোগে ১ হাজার ৫৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Next Post
ছবি: সংগৃহীত

'হৃদয়ে শ্রীমঙ্গল'- এর উদ্যোগে ১ হাজার ৫৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

মধ্যপ্রাচ্যে সংঘাত: ‘বড় আয়োজন’ ফিফা বিশ্বকাপে প্রভাব ফেলবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT