চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সার সম্ভাব্য গোলটি আসলে গোল ছিল না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে কোচ ও রেফারারদের দৃশ্য, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্যাদার এল ক্ল্যাসিকোয় মাঠের লড়াইয়ের সঙ্গে সমানতালে চলে কথার লড়াইও। রিয়াল মাদ্রিদের মাঠে হারের ম্যাচে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ দাবি করেছেন, লা লিগায় প্রযুক্তি স্বল্পতার কারণে একটি সম্ভাব্য গোলের সিদ্ধান্ত তাদের পক্ষে আসেনি। সেই কথার জবাব দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ওটা কোনো গোল ছিল না।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে আনচেলত্তির দল। ম্যাচে দুদফা বার্সা এগিয়ে গেলেও জুড বেলিংহ্যামের যোগ করা সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস-বেলিংহ্যাম।

ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনোমতে ঠেকিয়েছিলেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরিয়েছিল কিনা। যে কারণে গোলও দেয়া হয়নি। ম্যাচ শেষে লা লিগার মতো টুর্নামেন্টে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাভি।

বার্সার গোলের দাবি পুরোপুরি উড়িয়ে আনচেলত্তি বলেছেন, ‘সেটা মোটেও গোল ছিল না। কারণ বল লাইন অতিক্রম করেনি। তবে আমাদের পেনাল্টিটি ছিল পরিষ্কার। দুই পক্ষ থেকেই ম্যাচটা দারুণ ছিল। হাই লেভেল ম্যাচ যাকে বলে।’

অফিসিয়ালরা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। ম্যাচে বিতর্ক থাকলেও ক্ল্যাসিকো যে জমজমাট ছিল সেটা মেনে নিচ্ছেন আনচেলত্তি।

‘আমরা খুব ভালো করেছি। এরচেয়ে ভালো কিছু আমাদের পক্ষে আর করার ছিল না। আমার তো মনে হয়, অনেকে ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ধকল কাটিয়ে এতটুকুই আমরা করতে পারব না। এখন পর্যন্ত মৌসুম দারুণ কেটেছে। যদিও চোটজনিত কিছু সমস্যা আমাদের ভুগিয়েছে। ছেলেরা এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে। সত্যি বলতে ম্যাচটি আজ ড্র হতে পারত। এমন হলেও আমাদের জন্য খারাপ হত না।’

‘ম্যাচ যখন ২-২তে সমতায় ছিল, বার্সার অনেক খেলোয়াড় তখন উপরের দিকে উঠে আসে। সেসময় আমাদের কিছু সোজা আক্রমণ গড়ে উঠেছিল এবং তাতে আমরা সফলতা পেয়েছি। ৩-২তে এগিয়েছিলাম। সেখানেই বার্সা ম্যাচ হাতছাড়া করেছে এবং ভারসাম্য হারিয়ে ফেলে।’

লা লিগায় ৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা।

Tags: আনচেলত্তিএল ক্ল্যাসিকোজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

মালদ্বীপের পার্লামেন্টে চীনপন্থী মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

Next Post

থানায় এফআইআর দায়ের করলেন ডিপফেকের শিকার রণবীর

Next Post
রণবীরের হাসিমুখের ছবি, সানগ্লাস পরা, রঙিন পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

থানায় এফআইআর দায়ের করলেন ডিপফেকের শিকার রণবীর

বয়স্ক ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৮টি নির্বাচনে হেরে এখন সেঞ্চুরি মিশনে হাসনুরাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT