চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮টি নির্বাচনে হেরে এখন সেঞ্চুরি মিশনে হাসনুরাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
বয়স্ক ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৮টি নির্বাচনে হারের পরও দমে যাননি ৭৯ বছর বয়সী ভারতীয় নাগরিক হাসনুরাম আম্বেদকারি। ১০০টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই যেন প্রধান লক্ষ্য তার।

এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা আম্বেদকারি ১৯৮৫ সালে তার রাজনৈতিক যাত্রা শুরু করে এই পর্যন্ত ৯৮টি নির্বাচনে লড়েছেন। এবার ১০০টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য পূরণ করতে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

হাসনুরাম আম্বেদকারি, ‘ধরতি পাক’ নামেও পরিচিত তিনি ভারতের আগ্রার একজন দিনমজুর। ১৯৮৫ সাল থেকে তিনি ভারতের পঞ্চায়েত, বিধানসভা, আইন পরিষদ এবং লোকসভা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে সক্রিয়ভাবে জড়িত। এমনকি তিনি দেশটির রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।

তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়াই করাটা তার জীবনের শখ। সেই শখ পূরণ করতে একবার ভারতের সমাজ পার্টির প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু টিকিট পাননি। এরপর থেকে গত ৪ দশক ধরে মূলস্রোতের কোন রাজনৈতিক দলের পরোয়া না করে নির্দল হিসেবেই লড়ছেন।

হাসনুরামের বিচিত্র শখ নির্বাচনে লড়াই করা। তবে জেতার আশায় নয়, নেশায়। হাসনুরাম জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই তার ১০০তম বার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পূর্ণ হচ্ছে। এরপর ভবিষ্যতে আর কোন নির্বাচনে লড়বেন না তিনি।

Tags: উত্তরপ্রদেশনির্বাচনভারত
Previous Post

থানায় এফআইআর দায়ের করলেন ডিপফেকের শিকার রণবীর

Next Post

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

Next Post
বঙ্গবন্ধুর সমাধিতে চীনের রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

অভিনেতা ও অভিনেত্রীর ছবি, তারা পানিতে ভিজে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে ‘ওমর’ এর বিদেশ সফর শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT