চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট বার্সেলোনা-জুভেন্টাস লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 27, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও জুভেন্টাসের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখ স্মৃতি নিয়ে জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল বার্সেলোনা। তবে জুভেন্টাসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়হীন থেকেই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।

বুধবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের দ্য কটন বোল স্টেডিয়ামে হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আক্ষরিক অর্থে এটি ছিল উসমানে ডেম্বেলে ও মইসে কেনের ব্যক্তিগত দ্বৈরথ। কারণ দুজনেই করেছেন জোড়া গোল।

বার্সাকে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামিয়েছিলেন জাভি। অপরদিকে তুরিনের বুড়িদের কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি তার দলকে ৪-৫-১ ফরমেশনে মাঠে নামান।

বহু নাটকের পর বার্সেলোনায় থেকে যাওয়া ডেম্বেলে ৩৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। সার্জিনো ডেস্টের পাসে বল পেয়ে দুরহ কোণ থেকে নেয়া ডান পায়ের কোণাকুণি শটে ডেম্বেলে বল জালে জড়ান।

পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ইতালিয়ান জায়ান্টরা। হুয়ান কুয়াদ্রাদোর কাছ থেকে বল নিয়ে গোল মুখে থাকা মইসে কেন ডান পায়ের ছোঁয়ায় বল জালে জড়ান।

জুভেন্টাস সমতায় ফেরার আনন্দ পরের মিনিটেই ম্লান করে দেন ডেম্বেলে। সার্জিও বুসকেটসের পাসে বল নিয়ে তিনি ডান প্রান্ত থেকে বাঁ পায়ের কিকে লক্ষ্যভেদ করেন।

ডেম্বেলের সঙ্গে বিরতির পর ব্যক্তিগত লড়াই জমিয়ে তোলেন কেন। ম্যানুয়েল লোকেতেল্লির অ্যাসিস্টে বল নিয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ে তিনি নিশানাভেদ করেন।

৬৮ মিনিটে সম্প্রতি লিডস ইউনাইটেড থেকে বার্সায় যোগ দেয়া ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা এবং ৬৯ মিনিটে আনসু ফাতির শট বারপোস্টে লেগে ফিরে আসে। এরপর ৭০ মিনিটে গ্যাভির দূরপাল্লার শট ঠেকান বদলি নামা গোলরক্ষক মাতিয়া পেরিন।

শেষদিকে একের পর এক আক্রমণ করে লিড নিতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ৮৭ মিনিটে আবারো গ্যাভির শট প্রতিহত করেন পেরিন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডাচ স্ট্রাইকার মেমফিস ডিপাইয়ের শটও পেরিন দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন।

খানিক পর ডিপাইয়ের পাসে বল পেয়ে বাঁ পায়ের দুরহ কোণে আবদেসসামাদ ইজ্জালজৌলি শট নিলেও তা অল্পের জন্য পোস্টের বাঁ পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় দুই দল ড্র নিয়ে মাঠ ছাড়ে।

Tags: কেনজুভেন্টাসডেম্বেলেবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

কঙ্গোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভ: ৫ জন নিহত

Next Post

কানাডার উদ্দেশে উড়াল দিল বিমানের প্রথম ফ্লাইট

Next Post
বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান রাতের আকাশে টেকঅফের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার উদ্দেশে উড়াল দিল বিমানের প্রথম ফ্লাইট

ফায়ারফাইটার দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছে, আগুনের লেলিহান শিখা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেক রিপাবলিকে নজিরবিহীন দাবানল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT