চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে নিয়মের প্রতি ‘সম্মান’ জানাতে বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যানচেলত্তি হাস্যোজ্জ্বল মুখে ফুটবল মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর স্থায়ী নিবন্ধন করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার আর্থিক অবস্থা। নিয়মের বেড়াজালে ক্লাব ও লা লিগা কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিল। সেটি নিয়ে মুখ খুলেছেন স্পেনের আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বার্সাকে নিয়মের প্রতি সম্মান জানাতে বলেছেন তিনি।

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়ার পরও ওলমোকে নিবন্ধন করার মতো অবস্থায় নেই কাতালুনিয়ান ক্লাবটি। সময়সীমা পার হয়ে গেলেও নিবন্ধন করার জন্য পর্যাপ্ত কোনো নিশ্চয়তাও দিতে পারেনি। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

সেটি নিয়ে এক প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘এ বিষয়ে পুরোপুরি তথ্য আমার কাছে নেই। আমি শুধু ক্লাবগুলোকে এটাই বলতে পারি নিয়মের প্রতি সম্মান জানাতে হবে। আমি আপনাকে কোনো উত্তর দিতে পারব না, কারণ এ বিষয়ে বেশিকিছু জানি না।’

বার্সেলোনার আর্থিক দিকগুলো নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্কের বিষয় ছিল এবং সর্বশেষ অবস্থার পর ক্লাবগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। সংবাদ মাধ্যম স্পোর্টের মতে, সেভিয়া, অ্যাথলেটিক ক্লাব এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলগুলো লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসকে নিয়ম কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ বার্সেলোনা আগেও বিষয়গুলোতে সুবিধা পেয়েছিল।

Tags: আনচেলত্তিওলমোবার্সেলোনারিয়াললিড স্পোর্টসসেভিয়া
Previous Post

প্রতিটি সিগারেট আয়ু কমায় ২০ মিনিট

Next Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Next Post
দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ক্যাচ নেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির ক্যাচ নিয়ে স্মিথ: শতভাগ নিশ্চিত আউট ছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT