চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ক্যাচ নিয়ে স্মিথ: শতভাগ নিশ্চিত আউট ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ক্যাচ নেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-অস্ট্রেলিয়ার সিরিজে পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিনে আরেকটি বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথম স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ ব্যাটে থাকা বিরাট কোহলির ক্যাচ নিয়েছিলেন। অনফিল্ড আম্পায়ার সেটি থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের কাছে পাঠালে তিনি আউট দেননি। এ নিয়ে স্মিথ বলছেন, ক্যাচটি শতভাগ সঠিক ছিল।

মধ্যাহ্ন বিরতির সময় ফক্স স্পোর্টসকে স্মিথ জানিয়েছেন, ‘শতভাগ নিশ্চিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আউট ছিল। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের তা মেনে সামনে এগিয়ে যেতে হবে।’

সিডনিতে টসে জিতে আগে ব্যাট করতে নামার পর অষ্টম ওভারে এমন ঘটে। কোহলি ব্যাটে নামার পর প্রথম বল, স্বাগতিক পেসার স্কট বোল্যান্ডের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন। স্মিথ ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ তালুবন্দি করে উপরে ঠেলে দেন, যা মার্নাস লাবুশেন লুফে নিলে ক্যাচ সম্পূর্ণ হয়।

অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্তটি থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের কাছে পাঠান। তিনি সিদ্ধান্ত দেন স্মিথ বল ঠেলে দেয়ার আগে সেটি মাটি ছুঁয়েছিল এবং আউট না দেয়ার সিদ্ধান্ত নেন।

আইসিসির সাবেক আম্পায়ার সাইমন টফেল চ্যানেল সেভেনকে বলেছেন, ‘সে সম্ভবত বুঝতে পেরেছে থার্ড আম্পায়ার সেখানে কী করেছে। মনে করি আপনি এটি খুব ভালোভাবে বর্ণনা করেছেন যখন বলছিলেন যে মাঠের কোনদিকে আপনি বসেছেন। তার উপর নির্ভর করে সম্ভবত একটি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। উইলসনের ভাষায় তিনি বলছিলেন যে, আঙুলগুলো বলের নিচে ছিল এবং পরে এটিকে মাটিতে গড়িয়ে পড়তে দেখেছেন। তার ভাষায় তিনি বিশ্বাস করেছেন যে বলটি মাটিতে পড়তে দেখেছেন।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও মনে করছেন ক্যাচ ঠিকঠাক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমার মতে ওটা আউটই ছিল।’

Tags: কোহলিজোয়েলবোল্যান্ডলাবুশেনলিড স্পোর্টসসিডনিস্মিথ
Previous Post

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Next Post

প্রচণ্ড শীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Next Post
ভূমিকম্পের ঝাঁকুনি দেখানোর জন্য সিগন্যাল গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড শীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

ট্রাক হামলার দৃশ্য ও জব্বার এর ছবি, বাংলাদেশে ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক নিয়ে একাই হামলা করেছিল জব্বার: এফবিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT