চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 14, জুলাই 2025
in তথ্যপ্রযুক্তি
A A
সমুদ্রে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছবি, তিনি সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল-এ বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন। চলতি জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এছাড়া রয়েছেন এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়।

পিক্সেল-এর পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬.৫ মিলিয়ন বার। জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, প্রতি সেকেন্ডে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পিক্সেল-এর অলটাইম র‍্যাংক-এ গত ৩০ দিনে ইমনের অবস্থান ১৪তম স্থানে, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন।

বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেল-এর হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি যুক্ত করেছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ—যা আগে ছিল না। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।

ইমরুল কাওসার ইমন বলেন, “দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।

উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: এশিয়া-প্যাসিফিক অঞ্চল
Previous Post

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে বিসিবি সভাপতি

Next Post

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Next Post
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, শতাধিক মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন, গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT