গণভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে ৫ আগস্ট। তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে। ৪ আগস্টের মধ্যে শেষ হবে ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়ে সরকারের দু’জন উপদেষ্টা বলেছেন, কীভাবে সম্মিলিত শক্তির বিকাশ ঘটে তা শিক্ষা দিয়েছে এই জুলাই।








