চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 21, জুলাই 2026
in শিক্ষা
A A
বাংলাদেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অঙ্গনে আবারও দেশের মেধার স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। চীনের শেনঝেনে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে (আইইও) ২০২৬ বাংলাদেশের শিক্ষার্থীরা ব্রোঞ্জ পদক, গ্লোবাল চ্যাম্পিয়নশিপ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

৫৭টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ধানমন্ডির মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক অর্জন করেন। একই সঙ্গে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাইফ বিন মোর্শেদ প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইউথ টক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের জন্য অনন্য সাফল্য বয়ে আনেন। জাতীয় দলের অপর সদস্য ফারিহা তাসনিমও প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেন।

জাতীয় দল গঠনের আগে দেশের ৪৮ হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষার্থীর মধ্য থেকে কয়েক ধাপে বাছাই, জাতীয় ক্যাম্প এবং বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যবসায়িক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দলটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়। এবারের আসরে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কর্তৃপক্ষের কাছ থেকে ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে। অর্থনীতি শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের এক্সিকিউটিভ বোর্ড সদস্য ও বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ। ডেপুটি লিডারের দায়িত্ব পালন করেন রাফিদ আবরার। এছাড়া মো. আল-আমিন পারভেজ ও মো. মানসুরুল হক আন্তর্জাতিক বিজনেস কেস প্রতিযোগিতায় জুরি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারম্যান ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এই অর্জন প্রমাণ করে, বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে সমান দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। অর্থনীতি শিক্ষার প্রসারে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক বলেন, আজকের এই অর্জন শুধু কয়েকজন শিক্ষার্থীর নয়; এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের সক্ষমতার প্রতীক।

Previous Post

এবার শানের সঙ্গে পর্ণার গান

Next Post

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ

Next Post
Mojafor Hossain in a purple shirt during court appearance. Channel i News - চ্যানেল আই নিউজ

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT