ভারতীয় মহাসাগরের বুকে খণ্ড খণ্ড দ্বীপমালার রাষ্ট্র মালদ্বীপ। পর্যটন খাত ও সামুদ্রিক মাছ দেশটির অর্থনীতির মূল যোগানদাতা। তবে সম্পূর্ণ আমদানি নির্ভর কৃষিখাত নিয়ে নতুন করে ভাবছে মালদ্বীপ। এর মাঝেই বাংলাদেশি উদ্যোক্তা আহমেদ মোত্তাকী মালদ্বীপে কৃষিভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রসারে নিয়েছেন কার্যকরী উদ্যোগ।








