চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আইসিআইসিআই ব্যাংকের সাবেক সিইও চন্দা ও তার স্বামী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 24, ডিসেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চন্দা ও তার স্বামী গ্রেপ্তার, আইসিআইসিআই ব্যাংকের সাবেক সিইও. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচর এবং তার স্বামী দীপক কোচরকে শুক্রবার গ্রেপ্তার করেছে সিবিআই।

চন্দা ওই ব্যাঙ্কের প্রধান থাকাকালীন ভিডিওকন গ্রুপকে দেওয়া হয়েছিল তিন হাজার কোটিরও বেশি ঋণ। সেই অনিয়ম মামলায় অভিযুক্ত তারা। তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন চন্দা।

২০১৮ সালের অক্টোবরে আইসিআইসিআই ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন ৫৯ বছর বয়সি চন্দা। কনজিউমার ইলেকট্রনিক্স এবং তেল ও গ্যাস অনুসন্ধানকারী সংস্থা ভিডিওকন গ্রুপকে ঋণ পাইয়ে দেওয়া হয় তার কার্যকালে।

চন্দার বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্কের আচরণবিধি এবং অভ্যন্তরীণ নীতি লঙ্ঘন করেছিলেন তিনি। এমনকি তার পদত্যাগের সঙ্গেও ওই মামলার যোগ রয়েছে বলে মনে করা হয়।

তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, ২০১২ সালে ভিডিওকন গ্রুপকে তিন হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেয় ব্যাঙ্ক। যা একটি অনুৎপাদক সম্পদে পরিণত হয়। এই লেনদেন থেকে চন্দার স্বামী দীপক কোচর এবং তার পরিবারের সদস্যরা উপকৃত হয়েছেন বলে অভিযোগ।

এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ভিডিওকনের প্রাক্তন চেয়ারম্যান ভেনুগোপালকে। তার অভিযোগ, ভিডিওকন গ্রুপকে ঋণ দেওয়ার কয়েক মাস পরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি ন্যুপাওয়ার-এ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন দীপক।

সিবিআই-এর অভিযোগ, ভিডিওকন গ্রুপকে ঋণ মঞ্জুর করা কমিটির অন্যতম সদস্য ছিলেন চন্দা। তিনি নিজের অফিসিয়াল পদের অপব্যবহার করে ৩০০ কোটি টাকা মঞ্জুর করার জন্য বেনুগোপালের কাছ থেকে স্বামীর জন্য সুবিধা আদায় করে নিয়েছিলেন।

তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংকে কাজ করেছিলেন চন্দা। দেশের সবচেয়ে প্রভাবশালী মহিলা ব্যাংকারদের মধ্যে হয়ে উঠেছিলেন অন্যতম। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Tags: গ্রেপ্তার
Previous Post

প্রথম সেশনে ৪ উইকেট হারালো বাংলাদেশ

Next Post

তসলিমার সমালোচনা, প্রতিক্রিয়ায় যা বললেন অভিষেক

Next Post
অভিষেকের সঙ্গে তসলিমার সমালোচনায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তসলিমার সমালোচনা, প্রতিক্রিয়ায় যা বললেন অভিষেক

শেখ হাসিনা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT