চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 09, জুলাই 2026
in বাংলাদেশ
A A
Big Ticket summer promotion with grand prize of 20 million guaranteed. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৮তম সিরিজে বাজিমাত করেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ২০ লাখ টাকারও বেশি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আতিক হাসানের পাশাপাশি ভারতীয় চার প্রবাসীও এই লটারিতে প্রত্যেকে ১ মিলিয়ন দিরহাম করে জিতেছেন। সব মিলিয়ে এবারের ড্রাইভে মোট ৫ মিলিয়ন দিরহামের (প্রায় ১৬ কোটি টাকা) সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে। তবে বাংলাদেশিদের কাছে এই ড্র-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রবাসী আতিকের এই অবিশ্বাস্য জয়। আতিকের ৩৫৯৬৮৫ নম্বর টিকিটটি তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়।

লটারির এই ড্র-তে যেমন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে, তেমনি অলৌকিক ভাগ্যবানের দেখাও মিলেছে। বিমানবন্দরে কর্মরত ৩২ বছর বয়সী প্রবাসী অখিল এনবি বন্ধুদের সাথে নিয়ে জীবনে প্রথমবারের মতো বিগ টিকিটের লটারি কিনেছিলেন। আর প্রথমবারেই তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন দিরহাম। অখিল জানান, এই টাকা তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন।

অন্যদিকে, কেরালার প্রবাসী উপেন্দ্রন সিজু বিগত ২০ বছর ধরে আরব আমিরাতে আছেন। তিনি গত ৯ বছর ধরে প্রতি মাসে ২০ জনের একটি গ্রুপ নিয়ে টিকিট কেটে আসছিলেন। অবশেষে ৯ বছর পর তাদের টিকিট জয়ী হয়েছে। একইভাবে শিবপ্রসাদ রবীন্দ্রন নামের এক অয়েল অ্যান্ড গ্যাস সুপারভাইজার টানা ১২ বছর ধরে ২৭ জনের গ্রুপ নিয়ে লটারি কেটে আসছিলেন। ১২ বছর পর পাওয়া এই জয়ের টাকা দিয়ে তিনি দেশে থাকা মেয়ের পড়াশোনার খরচ জোগাবেন ও পরিবারের স্বপ্ন পূরণ করবেন।

ল্যান্সী প্যারিস নামের আরেক ভারতীয় প্রবাসীও এই ড্র-তে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন।

বিগ টিকিটের জুলাই মাসের এই বিশেষ ক্যাম্পেইন এখনো শেষ হয়নি। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া লাইভ ড্র-তে ঘোষণা করা হবে ২০ মিলিয়ন দিরহামের (প্রায় ৬৪ কোটি টাকা) মেগা জ্যাকপট বিজয়ী।

এছাড়া সান্ত্বনা পুরস্কার এবং বিলাসবহুল মাসেরাতী গ্রেকিল ও ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি জেতার সুযোগ তো থাকছেই। প্রবাসীরা বিগ টিকিটের অফিশিয়াল ওয়েবসাইট এবং আবুধাবি ও আল আইনের আউটলেট থেকে এই লটারির টিকিট সংগ্রহ করতে পারবেন।

Tags: বিগ টিকিট
Previous Post

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

Next Post

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post
বন্যার পানিতে চকরিয়া ও মাতামুহুরীতে দুই শিশুর মৃত্যু, মানুষজন পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুটবল ম্যাচে মরক্কো ও ফ্রান্স দলের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT