চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 পূর্বাহ্ন 10, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে মরক্কো ও ফ্রান্স দলের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। হাইভোল্টেজ এই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্রান্সের সামনে। পেনাল্টি পেয়েছিল দলটি। তবে মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনোর দেয়াল ভেদ করতে পারেননি কাইলিয়ান এমবাপে। তাতে গোলশূন্য সমতাতে বিরতিতে গেছে দুদল।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। চতুর্থ মিনিটেই লিড নিতে পারতেন এমবাপে, তবে তার নিচু শটটি ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মরক্কোর গোলকিপার বোনু। সেই কর্নার থেকে ডায়ো উপমেকানোর নেওয়া দুর্দান্ত হেডটিও অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন তিনি। এরপর ১৮ মিনিটে উসমান দেম্বেলের একটি হেড পোস্টের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ২৫ মিনিটে ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পায় ফরাসীরা। বাম পাশ দিয়ে এমবাপে প্রতি আক্রমণে উঠলে বক্সে তাকে ফাউল করেন মরক্কোর ডিফেন্ডার সালাহ-এডিন। রেফারি সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান। তবে স্পট কিকে পোস্টের ডান দিকের নিচের কোনা দিয়ে নেওয়া এমবাপের শটটি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বোনু।

এই পেনাল্টি সেভ করার মাধ্যমে একটি অনন্য কীর্তি গড়লেন ইয়াসিন বোনু। বিশ্বকাপে এটি তার চতুর্থ পেনাল্টি সেভ, যা ১৯৬৬ সালের পর যেকোনো গোলরক্ষকের জন্য সর্বোচ্চ।

৩৫ মিনিটে মাঝমাঠে আইয়ুব বুয়াদ্দির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক আক্রমণ চালান ফ্রান্সের ডিজায়ার দুয়ে। কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে তার নেওয়া জোরালো শটটি আরও একবার প্রতিহত করেন বোনু।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আরও একবার গোলবঞ্চিত হওয়ার হতাশায় পোড়ে ফ্রান্স। ডিফেন্ডার লুকাস ডিগনের দূরপাল্লার একটি গতিময় শট ক্রসবারে লেগে বাইরে চলে গেলে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় মরক্কো। ফলে শত চেষ্টা সত্ত্বেও গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় দুই দলকে।

Tags: এমবাপেকোয়ার্টার ফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

Next Post
ফ্রান্সের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

বজ্রবৃষ্টির সময় ছাতা ব্যবহার করে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT