চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের কৃতিত্ব দিলেন ম্যাচসেরা সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 পূর্বাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোসাদ্দেক হাসান শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান পেতে বেশ কিছুদিন ধরে সংগ্রাম করেছিলেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা দু’দলের বিপক্ষেই ব্যর্থ হয়েছিলেন। অবশেষে রানে ফিরেছেন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। ৪৬ বলে ৬৪ রানের অপ্রতিরোধ্য ইনিংসে অবদান রেখেছেন দলের জয়ে। হয়েছেন ম্যাচসেরাও। তবে ডাচদের বিপক্ষে জয়ের নেপথ্যে বোলারদের কৃতিত্বই দিলেন টাইগার অলরাউন্ডার।

সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ৮ উইকেটে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডস। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বোলারদের প্রশংসা করেন দেশসেরা অলরাউন্ডার।

বলেছেন, ‘শীর্ষ চার ব্যাটারের কেউ একজনের ইনিংসজুড়ে ব্যাট করা গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটে অবদান রাখতে পেরে ভালো লাগছে। পিচ কঠিন ছিল। এটা চ্যালেঞ্জিং সংগ্রহ বটে, কিন্তু জেতার মতো ছিল না। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে রিশাদ ও মোস্তাফিজ নেদারল্যান্ডসকে ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে। গত ৪-৫ বছরে এ মাঠে খুব একটা খেলা হয়নি। তাই ১৪-১৫ ওভার পর্যন্ত উইকেট ধরে রেখে কতদূর পর্যন্ত যাওয়া যায় সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। বিশ্বকাপের মতো মঞ্চে ১৬০ রানের সংগ্রহ সবসময়ই চ্যালেঞ্জিং এবং এটাই প্রমাণ করেছি।’

পাওয়ার প্লেতে শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে দারুণ করে নেদারল্যান্ডস। ১৬০ রানের লক্ষ্যে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ৯৯ রান পায় দলটি। ১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট শিকার করেন তিনি। ডাচদের মোমেন্টাম থেকে ছিটকে দিয়ে ম্যাচ নিজেদের করে নিয়ে আসা জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব।

‘তারা মোমেন্টাম পেয়েছিল, ১২ ওভার শেষে ৩ উইকেটে ৮০ বা ৯০ রান ছিল তাদের। বাতাসের একদিকে গমনের কারণে তাদের আটকানোটা সহজ ছিল না আমাদের জন্য। তাই স্নায়ু ধরে রেখে বোলাররা যেভাবে বল করেছে, সে কারণে তাদের কৃতিত্ব দেয়া উচিত।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেদারল্যান্ডস২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাকিব
Previous Post

‘সাকিব তার দক্ষতা দেখিয়েছেন’

Next Post

রেকর্ড গড়া জয়ে টিকে রইল ইংল্যান্ড

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়া জয়ে টিকে রইল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউগিনিকে একশর আগে আটকে দিল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT