চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের ৩ উইকেট তুলতে পেরেছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 05, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। এ পর্যন্ত তাদের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেটে ১০৮ রান। ইনোসেন্ট কাইয়া ৪৯ ও সিকান্দার রাজা ২৭ রানে ক্রিজে আছেন।

প্রথম ওভারেই স্বাগতিক লাইনআপে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ২ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। কাটার মাস্টারের অফস্টাম্পের বাইরে করা ব্যাক অব লেন্থ ডেলিভারি কভারের উপর দিয়ে মারতে গিয়েছিলেন রেগিস চাকাভা। বল অধিনায়কের ব্যাটের নিচের কানায় লেগে লেগ স্টাম্প উপড়ে ফেলে।

পরের ওভারে আরেক ওপেনার তারিসাই মুসাকান্দাকে ফেরান পেসার শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেন্থ বলটি ঠিক মতো ব্যাটে লাগাতে পারেননি ৪ রান করা মুসাকান্দা। বৃত্তের ভেতর সহজ ক্যাচ নেন মোসাদ্দেক।

তৃতীয় উইকেটে কোণঠাসা থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধভেরে। দুই ব্যাটার ৫৫ রান যোগ করেন।

অদ্ভুত রানআউটে মাঠ ছাড়েন মাধভেরে, ভাঙে তৃতীয় উইকেট জুটি। অনসাইডে ফ্লিক করেছিলেন কাইয়া। সহজেই দুজনে দৌড়ে নেন এক রান। বদলি ফিল্ডার তাইজুল প্রথম চেষ্টায় বল ধরতে পারেননি। তাতে আর রান নেয়ার সুযোগ ছিল না। কাইয়া দৌড়ানোর সংকেত না দিলেও অযথাই দৌড় দেন মাধভেরে। বোলিং প্রান্তে তাইজুলের থ্রোয়ে বল পাওয়া মিরাজ ধরে স্টাম্পে লাগান। মাধভেরে ২৭ বলে ২ চারে ১৯ করে ফেরেন।

এরপর কাইয়ার সাথে জুটি গড়েছেন সিকান্দার রাজা। তারা ৪৬ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন।

এর আগে লিটন দাস, তামিম ইকবাল, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে টাইগাররা ২ উইকেটে তোলে ৩০৩ রান।

Tags: তাইজুলমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
Previous Post

কথা বলতে পারেন না, কিন্তু সব জানেন রহস্যময় এই কয়েদী!

Next Post

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

Next Post
দীপিকা হাসছেন, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

স্টেডিয়ামে দর্শকরা বসে আছেন, আলো জ্বলে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়াল কিলারের নামে স্টেডিয়ামের গ্যালারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT