চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করে জিতল বাংলাদেশ, চট্টগ্রামেই সিরিজ জয়ের হাতছানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 05, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, চট্টগ্রামে সিরিজ জয়ের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল টিম টাইগার্স। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিও চট্টগ্রামে। বন্দরনগরীতেই সিরিজ নিশ্চিত করার হাতছানি বাংলাদেশের। শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একদমই লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। রোববার দ্বিতীয় ম্যাচে খানিকটা চাপে রাখতে পেরেছে সফরকারী দলটি। মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে অবশ্য শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে পারেনি সিকান্দার রাজার দল।

১৩৯ রানের লক্ষ্যে ৪ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে পৌঁছে যায় বাংলাদেশ। হৃদয় ২৫ বলে ৩৭ ও মাহমুদউল্লাহ ১৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। তার আগে জাকের আলী ১২ বলে ১৩ রান করে ফেরেন। হৃদয় ও মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ওপেনিং জুটি ভাঙে পাওয়ার প্লে’র শেষ ওভারে। দলীয় ৪১ রানের মাথায় ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচে ফিফটি পাওয়া তানজিদ হাসান তামিম। দশম ওভারে নাজমুল হোসেন শান্ত (১৫ বলে ১৬) ও লিটন দাস (২৫ বলে ২৩) ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। বৃষ্টিতে কয়েকদফা খেলা বন্ধ হয়।

রানরেটে পিছিয়ে পড়ায় শঙ্কা বাড়ে ডাকওয়ার্থ ও লুইস মেথডে হেরে যাওয়ার। সবশেষ যখন বৃষ্টিতে খেলা বন্ধ হয় তখন ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে মোটে ৬২ রান। বৃষ্টির পর খেলা শুরু হলে আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে জয়ের পথ সহজ করে নেয় টাইগার দল।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুটা যেন আগের ম্যাচেরই পুনরাবৃত্তি। এবার ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে একশর গণ্ডি পেরোয় জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান ব্যানেটের প্রতিরোধে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন আন্তর্জাতিক অভিষেকে ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

তারপরও অবশ্য বাংলাদেশের লক্ষ্যটা ছিল নাগালেই। সফরকারীরা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তোলে। আগের ম্যাচে ৪১ রানে ৬ উইকেট হারানোর পরও ১২৪ রান তুলেছিল তারা। সে পথ আরও একবার অনুসরণ করল দলটি। ব্যানেটের অপরাজিত ২৯ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে মাঝারি সংগ্রহ পায় সিকান্দার রাজার দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে’র ৬ ওভার থেকে সংগ্রহ করে মাত্র ২২ রান। হারায় একটি উইকেট। রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে জোড়া শিকারের দেখা পান।

এরপর ধুঁকতে থাকা দলটি ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে জোনাথন ও ব্যানেটের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ চলে যায় দেড়শর কাছে। রিশাদ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

Tags: দ্বিতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
Previous Post

উখিয়া ক্যাম্পে ১২ ঘণ্টার মাথায় আরও এক রোহিঙ্গা খুন

Next Post

সিনেপ্লেক্স থেকে নামলো ‘শ্যামা কাব্য’, কারণ জানালেন সৌদ

Next Post
নির্মাতার সঙ্গে শ্যামা কাব্য সিনেমার অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেপ্লেক্স থেকে নামলো 'শ্যামা কাব্য', কারণ জানালেন সৌদ

বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণরত ছাত্রের ছবি, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সটাইল টেকনোলজি ম্যানেজমেন্টে পিএইচডি অর্জন করলেন কৌশিক সাহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT