চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সটাইল টেকনোলজি ম্যানেজমেন্টে পিএইচডি অর্জন করলেন কৌশিক সাহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 05, মে 2024
in প্রবাস সংবাদ
A A
বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণরত ছাত্রের ছবি, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নর্থক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল টেকনোলজি ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কৌশিক সাহা।

শনিবার ৪ মে জমকালো আয়োজনে এ বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের কৃতি সন্তান কৌশিক সাহার ডক্টরেট ডিগ্রি অনুমোদন করা হয়।

গত বছরের ২৮ এপ্রিল কোশিক সাহা ডিফেন্স দেন। সেদিনই তার ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়। কৌশিক পিএইচডিতে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ই পেয়েছেন। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. লিসা চ্যাপম্যানের অধীনে কৌশিক পিএইচডি সম্পন্ন করেন।

ডক্টর কৌশিক সাহা শিশু শ্রেণি থেকেই অত্যন্ত মেধাবী। তিনি মানিকগঞ্জের শিবালয়ের টেপড়ার একটি কিন্ডারগার্টেনে শিক্ষাজীবন শুরু করেন। পরে শিবালয় কেন্দ্রীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধাবৃত্তি লাভ করেন। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিক বৃত্তি পরীক্ষায়ও মেধাবৃত্তি অর্জন করেন। এছাড়াও কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি ও দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ‘প্রফেসর মাহফুজা খানম ও ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ লাভ করেন জুনিয়র ও মাধ্যমিকে। এরপর কৌশিক শিবালয় সরকারি উচ্চবিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করেন ২০০৭ সালে।

Koushik Saha at Wilson College of Textiles graduation ceremony. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি ২০০৯ সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাশ করেন। ড. কৌশিক ২০১৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল-বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর টেক্সটাইল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ২০১৭ সালে পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে পড়তে যান।

২০১৯ সালে কৌশিক সাহা অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলসে মাস্টার অব সাইন্স ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি কৌশিক খেলাধুলা করেছেন। তিনি ক্রিকেট খেলায়াড়। তিনি সঙ্গীত চর্চাও কারেন। ড. কৌশিক সাহা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এপসন আমেরিকার সদর দপ্তরে প্রডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

কৌশিক সাহা মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামের কল্যাণ সাহা ও কৃষ্ণা সাহার ছোট ছেলে। কৌশিকের বাবা চ্যানেল আইয়ের যুগ্ম বার্তা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য। ড. কৌশিক সাহা পিএইচডি ডিগ্রি অর্জনের পর এক ফেসবুক স্ট্যাটাসে তার জীবনের নানা প্রাপ্তিতে মা কৃষ্ণা সাহার অবদানের কথা জানিয়েছেন। তার এ চলার পথে ঢাকার সফটওয়্যার প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইমেক্সের এজিএম বড়ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কল্লোল সাহা জয়ের সাপোর্ট তার জীবনের বড় পাওয়া। শেষ দিকে তার বৌদি সফটওয়ার ইঞ্জিনিয়ার অনামিকা মুখার্জির আশীর্বাদের কথাও বলেছেন। এছাড়াও আত্মীয়-স্বজন বন্ধুদের আন্তরিক ভালবাসার কথা বলেছেন স্ট্যাটাসে। সব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ড. কৌশিক সাহা।

Tags: পিএইচডি
Previous Post

সিনেপ্লেক্স থেকে নামলো ‘শ্যামা কাব্য’, কারণ জানালেন সৌদ

Next Post

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা করবে শাবিপ্রবি ও খুবি

Next Post
শাবিপ্রবি ও খুবি গবেষকদের যৌথ প্রকল্পের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা করবে শাবিপ্রবি ও খুবি

বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে বিশ্লেষক সালমান এক বক্তব্য দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুনদের করের আওতায় আনার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT