চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা উচিত হবে না: বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে একজন পুরুষ খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি লাল-সবুজের। দলের ভরাডুবি নিয়ে বাটলার বলেছেন, ‘থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা ঠিক হবে না।’

ম্যাচ পরবর্তী বাফুফের ভিডিও বার্তায় পিটার বাটলার বলেন, ‘আমার মনে হয় সত্যি কথা বলতে অসুবিধা নেই যে, আমরা তাদের স্তরের দল নই। আজ রাতে আমরা থাইল্যান্ডের যে দলের সাথে খেলছি তারা অনেক ভালো দল। তাদের যথেষ্ট ভালো খেলোয়াড় আছে, তারা ভালোভাবে অনুশীলন করেছে। আমরা যদি তাদের শারীরিক গঠনের দিক থেকে চিন্তা করি, তারা আমাদের চেয়ে শক্তিশালী, বেশি ফিট। কিন্তু আমি আমাদের মেয়েদের নিয়ে গর্বিত।’

‘মেয়েরা ভালো খেলেছে, তারা কখনোই হাল ছাড়েনি। আমার মনে হয় না, থাইল্যান্ড এবং আমাদের মধ্যে তুলনা করা উচিত। তারা অন্য স্তরের দল, সম্পূর্ণ ভিন্ন স্তরে খেলে। আমাদের বাস্তববাদী হতে হবে এবং সত্যি বলতে হবে যে, আমাদের মেয়েরা অসাধারণ উদীয়মান। আমাদের খেলার নির্দিষ্ট কিছু দিক নিয়ে সত্যিই খুব খুশি।’

ঘরের মাঠে বাংলাদেশ কেমন প্রতিদ্বন্দ্বিতা করতো সে বিষয়ে বাটলার বলেন, ‘আমরা হয়তো ঘরের মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কিন্তু এই পরিবেশে খুব কঠিন। তবে আমি খুব বেশি হতাশ নই। আমরা যে গোলগুলো দিতে পারিনি তার জন্য হতাশ, কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব খুব ইতিবাচক। কারণ আমি সমস্যাগুলি জানি এবং কীভাবে তার মোকাবেলা করতে পারব তার উত্তরও আমি জানি।’

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি আফঈদা খন্দকারের দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে হেরেছে ৫-১ গোলে।

Tags: আফঈদাথাইল্যান্ডফিফাবাটলারবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি: শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন সংঘর্ষ

Next Post

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

ড্যাফোডিল ইউনিভার্সিটির লোগো সহ ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষের ঘটনায় বিবৃতিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT