চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষের ঘটনায় বিবৃতিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ড্যাফোডিল ইউনিভার্সিটির লোগো সহ ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দুই ইউনিভার্সিটির মধ্যকার রাতভর সংঘর্ষের ঘটনার নেপথ্যের বিবৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (২৭ অক্টোবর) এ বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ও এর তৎসংলগ্ন এলাকায় গতকাল ২৬ অক্টোবর গভীর রাতে ঘটে যাওয়া অনাকাঙ্খিত এবং একটি স্বার্থেন্বেষী মহলের পূর্ব পরিকল্পিত নারকীয় ধ্বংসযজ্ঞের ঘটনায় খুবই সূক্ষ্ণভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওপর পুরোপুরিভাবে দায় চাপানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই সহিংস ঘটনায় আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত প্রাথমিক তথ্য, ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আমরা লক্ষ্য করেছি যে, এই হামলার সূচনা এবং পরিকল্পিত আক্রমণের মূল উদ্যোগ ছিল সিটি ইউনিভার্সিটির কিছু ছাত্রদের অংশগ্রহণে। এর পাশাপাশি সিটি ইউনিভার্সিটির কিছু দুষ্কৃতিকারীরা গতকাল রাতেই আমাদের বেশ কিছু শিক্ষার্থীদের ধরে নিয়ে নিজেদের ছাত্রাবাসে জিম্মি করে রাখে এবং তাদের নিরাপত্তার স্বার্থে দিনভর নানা নাটকীয়তার পরও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আলোচনা ও মীমাংসার আপ্রাণ চেষ্টা করে যায়।

এছাড়া আমরা আরও আশ্চর্য এবং ব্যথিত হয়েছি, আমাদের শিক্ষার্থীদের মুখে তাদের ওপর ঘটে যাওয়া রাতভর পৈশাচিক ও অমানবিক নির্যাতনের বর্ণনা শুনে। এছাড়া মুক্তির আগে অস্ত্রের মুখে জোরজবরদস্তিমূলক দুষ্কৃতিকারীরা তাদের একটি জবানবন্দী নেয়- যেখানে বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির এবং প্রক্টর ড. শেখ মো. আল্লাইয়ার- এর নামে বিষাদগার রটনা ছড়ানো হয়। এই ধরনের ঘটনা দেশের ইতিহাসে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই বিরল এবং অতি লজ্জাজনক।

আমাদের কাছে এমন ঊস্কানিমূলক তথ্যও রয়েছে যা নির্দেশ করে যে, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য খাতে প্রবাহিত করার জন্য বাইরে থেকে সংগঠিত একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং তারা ঘটনার মূল নেপথ্য পরিকল্পনাকারী বা উস্কানিদাতা হিসেবে কাজ করেছে। তাই আমরা মনে করি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত অতী জরুরী। নতুবা দেশের শিক্ষাঙ্গণের জন্য এটি একটি ন্যাক্কারজনক ঘটনা হিসেবে রয়ে যাবে।

ঘটনাটির দ্রুত, বিশদ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার পাশাপাশি আমরা যথাযথ কর্তৃপক্ষকে নিম্নোক্ত বিষয়গুলোকে নজরে আনার জন্য অনুরোধ করছি:

১. বিভিন্ন প্রমাণ সাপেক্ষে আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছি- ঘটনাটি সিটি ইউনিভার্সিটির একদল দুষ্কৃতিকারী ছাত্রদের পক্ষ থেকে শুরু হয়েছে; তারা পূর্ব কোনো যোগসূত্র ছাড়াই রাতের অন্ধকারে ড্যাফোডিল ইউনিভার্সিটির নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র ও পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। যার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

২. এই ধরনের অতর্কিত আক্রমণের ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রায় শতাধিক গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে; তাদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

৩. প্রাপ্ত সাক্ষ্য, ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বয়ানে পরিলক্ষিত হয়েছে যে, একটি স্বার্থান্বেষী/প্ররোচক গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে এই হামলার একটি ন্যারেটিভ তৈরি ও নিয়ন্ত্রিত করেছে, এবং তারা মিডিয়াকে ভুল তথ্য দিয়ে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের ছাত্রদের সেখানে জিম্মি করে রাখার পেছনে ন্যক্কারজনক উদ্দেশ্য কাজ করেছে, এটি এখন স্পষ্ট আমাদের কাছে। শুরুতে ঘটেছিল একটি তুচ্ছ ঘটনা দিয়ে, এরপর বারংবার আলোচনার মাধ্যমে ফয়সালা ও বিচারের চেষ্টা চালানো হলেও তারা পর্যায়ক্রমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ঘটনার রাতে হেনস্থা এবং পরদিন সকালে সিটি ইউনিভার্সিটির ক্ষয়ক্ষতি দেখতে যাওয়া বিশেষ প্রতিনিধি দলকে ঘেরাও দিয়ে এবং চাপে ফেলে মিডিয়াতে মনগড়া বিবৃতি দিতে বাধ্য করে দুষ্কৃতিকারীরা।

এই বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির বলেন, কখনোই কল্পনা করিনি আমাদের প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে শুধুমাত্র ক্রোধের বশে এভাবে নারকীয় নির্যাতনের শিকার হতে হবে। আমাদের শিক্ষার্থীদের যেভাবে জিম্মি করে রেখে নারকীয় কায়দায় নির্যাতন ও জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হতে পারে না। শুধুমাত্র তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদেরকে অনেক বিষাদগার দিনভর সহ্য করে যেতে হয়েছে। এই ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গণের জন্য কোনো ভালো বার্তা দেয়নি। আমি দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেই আহবান জানাবো, সোশ্যাল মিডিয়ায় বিষাদগার না ছড়িয়ে তদন্ত ও সমাধানের জন্য আমাদের সাহায্য করার জন্য।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দাবি জানাচ্ছে যে, এই নৃশংস ধ্বংসযজ্ঞ ও জিম্মি করে নির্যাতনের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত সকল ব্যক্তি ও পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এবং ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সকল মিডিয়াকেও ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরার বিশেষ আহবান জানানো হলো।

Tags: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিপ্রফেসরসিটি ইউনিভার্সিটি
Previous Post

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

Next Post

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

Next Post
নদীর পাশে যুবক সেলফি তোলার ছবি, কালো চশমা পরা, ব্লু শার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

জনতা ও নেতা কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত প্রার্থীকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতা কর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT