চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের দুর্দান্ত শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 18, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে শুরুতেই উইকেট হারিয়ে চাপে রয়েছে শ্রীলঙ্কা। টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  ১১তম ওভারের দ্বিতীয় সফরকারীদের তৃতীয় উইকেট তোলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাফল্য পান এ বাঁহাতি পেসার। সিরিজ জয়ের মিশনে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভার শেষে ৩ উইকেটে ৫০ রান তুলেছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ৩৬ বলে ২৩ ও  চারিথ আশালাঙ্কা ৭ বলে ৫ রানে ক্রিজে আছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

শরিফুল ইসলামের প্রথম ওভারে এক রান তোলেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ওভারে বল হাতে তোলেন আরেক পেসার তাসকিন আহমেদ। ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে করেন নিশাঙ্কা। তাতে ১ রানের মাথায় এলবিডব্লু হয়ে ফেরেন তিনি।

পরের ওভারে আরেক ওপেনার আভিষ্কা ফের্নান্দোকেও সাজঘরে পাঠালেন তাসকিন। অফ স্টাম্পের বাইরে থেকে কিছুটা বেরিয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ৪ রান।

১১তম ওভারে শরীফুলের জায়গায় আসেন মোস্তাফিজ। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। সাদিরা সামারাবিক্রমাকে ব্যক্তিগত ১৪ রানে ফেরান দ্য ফিজ।

Tags: তাসকিনবাংলাদেশবাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

কানাডায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

Next Post

অবন্তিকার আত্মহনন: তদন্ত কমিটির প্রথম সভায় কাগজপত্র সংগ্রহ

Next Post
একজন নারী লাল শাড়ি পরা, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহনন: তদন্ত কমিটির প্রথম সভায় কাগজপত্র সংগ্রহ

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মুক্তির দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মুক্তির দাবীতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT