চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:48 পূর্বাহ্ন 18, মার্চ 2024
in প্রবাস সংবাদ
A A
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাডার স্থানীয় সময় রোববার (১৭ ই মার্চ) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় এবং দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কনস্যুলেট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সূচিতে ছিল বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ, ভিডিও তথ্যচিত্র প্রদর্শন, বক্তব্য উপস্থাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিশেষ মোনাজাত।

উপস্থিত বক্তারা জাতির এই স্মরণীয় দিনে স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুর শৈশব, দূরদৃষ্টিসম্পন্ন সুদীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব এবং সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করেন। একইসাথে এ বছরের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ গুরুত্বপূর্ণ মর্মে আলোচনা করেন।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেন জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ-সহ বিশ্বের সকল শিশু-কিশোরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শৈশবকাল থেকেই ছিলেন নির্ভীক, দয়ালু এবং পরোপকারী। স্কুলে পড়ার সময় থেকেই তার নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করতে থাকে। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল। শিশুদের প্রতি জাতির পিতার ছিল অপরিসীম মমতা। তিনি বিশ্বাস করতেন এই শিশুরাই তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, মহান নেতার জীবন ও আদর্শ অনুসরণে এ দেশের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সর্বশেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, আগামী দিনের কর্ণধার শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tags: কানাডার টরেন্টোজাতীয় শিশু দিবস-২০২৪বাংলাদেশ কনস্যুলেট জেনারেলশেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী
Previous Post

কলকাতায় নির্মাণাধীন ভবন ভেঙে বহু হতাহত, চলছে উদ্ধার কাজ

Next Post

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের দুর্দান্ত শুরু

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের দুর্দান্ত শুরু

একজন নারী লাল শাড়ি পরা, ঐতিহ্যবাহী পোশাক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহনন: তদন্ত কমিটির প্রথম সভায় কাগজপত্র সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT