চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আব্বু ক্রিকেট খেলতে দিতে রাজি ছিল না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 23, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে বলের দিকে নজর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তানভীর ইসলাম, বাংলাদেশের স্পিন সমৃদ্ধ দলের উদীয়মান তারকা। জাতীয় দল জার্সিতে টি-টুয়েন্টিতে চার ম্যাচ খেলেছেন। জুনে হতে চলা ছোট সংস্করণের বিশ্বকাপে দলে জায়গা করে উড়াল দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের আসর বাঁহাতি স্পিনারের প্রথম বিশ্বকাপ হতে চলেছে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বৃহস্পতিবার বোর্ড প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৭ বর্ষী স্পিনার। খেলোয়াড় না হলে প্যারামেডিকেল, সাধারণ শিক্ষা, ডেন্টালে না হলে পুলিশ হতেন তানভীর।

ক্রিকেটে যাত্রা কীভাবে? তানভীর জানান, ‘আমার বাবা-মা সবাই ঢাকায় চাকরি করত। নানুও সরকারি চাকরি করত। কিন্তু মাসশেষে তার কাছে আমার আবদার থাকতো ক্রিকেটের ব্যাট-বল স্টাম্পসহ কিনে দিতে হবে। ছোটবেলায় অনেক বড়দের সাথে খেলেছি। কারণ আমার বল-ব্যাট ছিল এবং তারা আমাকে নিতো অংশগ্রহণের জন্য।’

‘বরিশাল বুলস নামে বিপিএলে একটি দল হইছিল, সেখানে লারা নামের একজন ছিল আমার এলাকার। তার সাথে কথা হয়, তিনি আমাকে ঢাকা এসে কোনো একাডেমিতে ভর্তি হওয়ার জন্য বলেন। আমার আব্বু রাজি ছিল না, ক্রিকেট অনিশ্চিত বিষয়। তারপর আমার নানু বলে ঢাকায় দিয়ে আসতে।’

‘আমার আব্বু আমাকে দুই এক বছর সময় দিয়ে বলে এখানে কিছু না হলে আবার এই পেশায় ফিরে এসো। তার পছন্দ ছিল প্যারামেডিকেল, সাধারণ শিক্ষা, ডেন্টাল বা পুলিশের কিছু একটা। আব্বু বলে চল আবাহনীর দিকে যাই, ওটা অনেক বড় ক্লাব। আবাহনীর মাঠে অনেক একাডেমি, সিসিএস নামের একটি একাডেমি আছে, ওইখানে সাতদিন অনুশীলন হতো। তারপর ওখানে ভর্তি হওয়া। ভর্তি হওয়ার পর রায়েরবাজার প্রগতিতে একটি থার্ড ডিভিশন টিমে খেলি। ওনারা আমাকে টাকা নেয়ার কথা বললে আমি নিতে অস্বীকার করি।’

তানভীরের পরবর্তী কাহিনী মোটামুটি সবার জানা। ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয় তানভীর ইসলামের। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দলে থেকে বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন।

Tags: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তানভীরবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

মুর্শিদার রেকর্ড ১৭৯*, সোবহানার ১২৮, মোহামেডানের ইতিহাস গড়া ৩৯২

Next Post

শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল, সতর্কতা জারি

Next Post
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব, চট্টগ্রাম ও সীতাকুণ্ডের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল, সতর্কতা জারি

গোয়েন্দা নজরদারির কারণে হত্যার স্থান কলকাতা, ডিবি প্রধানের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গোয়েন্দা নজরদারির কারণে হত্যার স্থান কলকাতা: ডিবি প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT