চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 20, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ বা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে ১০৪ রানে জয়ের পর সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সিলেট টেস্টের প্রথমদিনে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রানে থামে স্বাগতিক দল। জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯০ রানে অলআউট হয় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের সংগ্রহ দাঁড়ায় ৪৩৬ রান। বড় লক্ষ্যে নেমে ৯৭.২ ওভারে ৩৫৮ রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ঘরের মাটিতে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ।

২-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

স্মরণীয় অর্জনে নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে, বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দলীয় ঐক্য-শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

Tags: তাইজুলতারেক রহমানপাকিস্তানপ্রধানমন্ত্রীবাংলাদেশমুশফিকরিজওয়ানলিটনলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
Previous Post

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

Next Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকাসহ বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুজবের মধ্যে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুজব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT