চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুজব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 20, মে 2026
in বিনোদন
A A
অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুজবের মধ্যে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন’ গত কদিন থেকে এমন গুজবই ছড়িয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। প্রথমে এ গুজব ছড়ায় বলিউডের আলোকচিত্রী বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি।

শুরুতে সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছিলেন, অভিনেতার পেটে সমস্যা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন তাকে দেখতে হাসপাতালে গেছেন। এরপরই সামাজিক  মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু খুব দ্রুতই সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

বয়স ৮৩ পেরোলেও বিগবির প্রতিটি উপস্থিতি, প্রতিটি পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত ছোট খবরও মুহূর্তে আলোচনার জন্ম দেয়। মঙ্গলবার (১৯ মে) রাতেও তেমনটাই ঘটল। সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন তার কোটি ভক্ত-অনুরাগী। নেটিজেনদের একাংশের প্রশ্ন খবরটা কি আসলেই সত্যি! কতটা অসুস্থ অমিতাভ? কী হয়েছে তার?

তবে সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য। অভিনেতা হাসপাতালে ভর্তি হননি বরং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি। তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।’

কেননা সর্বশেষ রবিবারও বিগবিকে তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তাকে নিজেই গাড়ি চালিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে দেখা গেছে। ফলে হাসপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, সেটি স্পষ্ট হয়ে যায়।

বুধবার (২০ মে) ভোরে সামাজিক মাধ্যমে নিজের ব্লগ একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করেছেন তিনি। বরাবরের মতো রসিক ভঙ্গিতেই শাহেনশাহ লিখেছেন, যখন ঈগল চুপ থাকে, তখন টিয়া পাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম। আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।

অমিতাভ বচ্চন আরও লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সবসময় সম্ভব হয় না।’ ঘুম না এলে কী করেন, সেটিও জানিয়েছেন বিগবি। গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত তাকে শান্তি দেয়। সংগীত শুনেই অনেকটা সময় কাটান বলে জানান শাহেনশাহ। তার এই পোস্ট দেখেই নেটিজেনরা স্বস্তি প্রকাশ করেছেন।

Tags: অমিতাভ বচ্চনগুজবহাসপাতালে ভর্তি
Previous Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

Next Post
সুপ্রীম কোর্ট রিপোর্টার্স ফোরামের লোগো, আইনি সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

বাংলাদেশি সাইক্লিস্ট ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT