চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের কারণে এক মাস বাংলাদেশে ‘অন-অ্যারাইভাল ভিসা’ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নির্বাচন সংক্রান্ত কাজে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে সরকার।

আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। নির্বাচন সংক্রান্ত কাজে বিদেশি পর্যবেক্ষক এবং তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের সহায়তায় দূতাবাসগুলোকে এমন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোকে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই সিদ্ধান্তের কথা জানাতে বলা হয়েছে। অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা দেশের নাগরিকদের ভ্রমণ, ব্যবসা কিংবা অন্য কাজে আসার জন্য বাংলাদেশ মিশন থেকে ভিসা নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে যেসব দেশে বাংলাদেশ মিশন নেই সেখানকার নাগরিকদের এসময় ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে এ বিষয়ে জানানোর পর ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের সতর্ক করে নোটিস ইস্যু করেছে। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থিম্পুতে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বাংলাদেশ সরকার ভুটান সহ সমস্ত যোগ্য দেশের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করেছে, যা আগামী ১৫ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে।

ভুটান সরকার বলছে, এর পরিপ্রেক্ষিতে যেসব ভুটানের নাগরিক উপরোক্ত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ভ্রমণের আগে থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য অগ্রিম আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় সমস্ত যাত্রীদের এই পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে এবং কোনও অসুবিধা এড়াতে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

মালদ্বীপ সরকারও এই বিষয়ে নির্দেশনা জারি করেছে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আসন্ন নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাংলাদেশ ১৫ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা ইস্যু স্থগিত করবে।

এ সময় বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগমনের আগে বাধ্যতামূলক ভিসা পেতে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অসুবিধা এড়াতে এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ব্যক্তিদের আগাম ভিসা নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

Tags: অন-অ্যারাইভাল ভিসাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বাংলাদেশস্থগিত
Previous Post

নরসিংদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব

Next Post

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এলেন ব্রাজিলের বিশ্বজয়ী তারকা

Next Post

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এলেন ব্রাজিলের বিশ্বজয়ী তারকা

ছবি: সংগৃহীত

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT