চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এলেন ব্রাজিলের বিশ্বজয়ী তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

চলছে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর, যার অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছেছে সোনালি ট্রফি। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে চলা ২০২৬ ফুটবল মহাযজ্ঞ সামনে রেখে বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে এটি। ঢাকায় সোনালি ট্রফির সঙ্গে পা রেখেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গিলবের্তো সিলভা।

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে ছিল বিশ্বকাপ ট্রফি। চতুর্থবারের মতো বাংলাদেশে ভ্রমণে এলো। দুপুর থেকে নির্বাচিত কিছু দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে।

সর্বপ্রথম ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। ২০১৩ সালে এবং সবশেষ ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল।

৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের ট্রফি ট্যুর চলছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১টি ফিফা সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে।

১৯৭৪ এর বিশ্বকাপ থেকে বর্তমান ট্রফিটি বিশ্বজয়ীদের হাতে দেয়া হয়ে থাকে। এটি ১৮ ক্যারেট সোনায় নির্মিত এবং ভিত্তিতে থাকে ম্যালাকাইটের ব্যান্ড। উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং ওজন ৬.১৭৫ কিলোগ্রাম। ট্রফিটি তৈরি করেছে ইতালির জিডিই বের্তনি কোম্পানি।

২০২৬ ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবার আয়োজন হবে তিন দেশে, যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয়। ৪৮ দলের আসরে হবে ১০৪ ম্যাচ।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপট্রফি ট্যুরফিফাবাংলাদেশব্রাজিললিড স্পোর্টস
Previous Post

নির্বাচনের কারণে এক মাস বাংলাদেশে ‘অন-অ্যারাইভাল ভিসা’ স্থগিত

Next Post

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

Next Post
ছবি: সংগৃহীত

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

যাদের আবেগ কম তারাও ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT