চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্প পুঁজির মাশুল গুণে সেমির অপেক্ষা বাড়ল বাংলাদেশের

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে স্বল্প পুঁজির রান করেও ম্যাচ জমিয়ে তুলেছিল। তবে মিডল অর্ডারে হরষিতা সামারাবিক্রমার দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হারায় সেমিফাইনালের অপেক্ষা বাড়ল বাংলাদেশের। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন হরষিতা। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা স্বল্প রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায়। প্রথম ওভারেই লঙ্কান অধিনায়কের উইকেট তুলে নেন পেসার মারুফা আক্তার। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট তুলে নেন ওই মারুফা। ৪৫ রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।

মিডল অর্ডারে ব্যাটে এসে দলের হাল ধরেন হরষিতা সামারাবিক্রমা। তার সাথে দলের হাল ধরেন নিলাকশিখা সিলভা কিছুটা প্রতিরোধ গড়লেও ১৮ রানে ওই মারুফা আক্তারের বলে আউট হন। ম্যাচের গতিপথ পাল্টে দেন ওই সামারাবিক্রমা। ক্রিজে টিকে থেকে জেতান দলকে।

সামারাবিক্রমা অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। তার ৩৬ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কার মার ছিল। ১২৯ স্ট্রাইকরেটে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে দলকে জয়ের বন্দরে নোঙর করান। সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

বাংলাদেশের পেসার মারুফা আক্তার নেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতু মনি।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস। এ দুই ব্যাটার প্রায় পাঁচ ওভার খেলে ৩১ রানের জুটি গড়েন। ১০ বল খেলে ১৪ রান করে আউট হন জুরাইরিয়া। ২৬ বলে ২৬ রান করেন অপর ওপেনার দিলারা।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন তিনে নামা সোবহানা মোস্তারি। ৪০ বল খেলা মোস্তারির ইনিংসে চারটি চারের মার ছিল। ওপেনার দিলারার ২৬ রান বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ দিকে এসে ১৪ রান করেন ফাহিমা খাতুন।

শ্রীলঙ্কার স্পিনার চামোদি প্রোবোদা ২১ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন সুগন্ধিকা কুমারী এবং একটি করে উইকেট নেন চামারি আতাপাত্তু ও কাভিশা দিলারি।

Tags: দুবাইবাংলাদেশমারুফালিড স্পোর্টসশ্রীলঙ্কাসোবহানা
Previous Post

প্যারিসের উপকণ্ঠে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

Next Post

শাইখ সিরাজের জন্মদিন আজ

Next Post
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের জন্মদিন আজ

‘বাবা, আমাকে বাঁচাও’: কণ্ঠস্বর যখন আসলের মতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT