চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া ক্রিকেটে নজর দিতে বললেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 03, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিংরত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের দ্বিতীয়টিতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টের চার ইনিংসে শুধু চট্টগ্রামে চতুর্থ ইনিংসে ২০০ রান পার করেছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে দুই ইনিংসে ১৮৮ এবং ১৮২ রানে অলআউটের পর চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। সাদা পোশাকে বাংলাদেশের এমন পারফরম্যান্সের জন্য ঘরোয়া ক্রিকেটের দিকে আঙুল তুলছেন অধিনায়ক শান্ত।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের দেয়া ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পঞ্চম দিনে অলআউট হয় ৩১৮ রানে। ফিফটি হাঁকিয়ে ইনিংসে বাংলাদেশকে মোটামুটি একটা সংগ্রহ গড়ে দেন মুমিনুল হক (৫০) ও মেহেদী হাসান মিরাজ (৮১*)। দ্বিতীয় ইনিংসে তিনশ পার করতে পারলেও বাজে ব্যাটিং-বোলিংয়ে ১৯২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শান্তদের।

টেস্টে উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে বললেন টাইগারদের অধিনায়ক। নাজমুল হোসেন ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট, যদি উইকেটটা আরেকটু ভালো হয়, যেরকম কন্ডিশনে আমরা খেলব, যে চ্যালেঞ্জগুলো আমরা সামলাবো, তা হলে ভালো। কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো এখানে পাই, তা আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পাই না।’

‘আমরা আমাদের জায়গা থেকে যদি কিছু জিনিস যুক্ত করতে পারি, যে চ্যালেঞ্জটা আমরা আন্তর্জাতিক ক্রিকেটে সামলাচ্ছি, তাহলে অবশ্যই ভালো। হ্যাঁ, যত ম্যাচ খেলব ততো উন্নতির কিছু না কিছু জায়গা তো থাকেই।’

Tags: নাজমুল হোসেনবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশান্ত
Previous Post

লুৎফর রহমান রিটনের অনবদ্য ছড়ার বই ‘দাবায়া রাখতে পারবা না’

Next Post

মাতাল হয়ে নারী ফুটবলারের কক্ষে ভারতের ফেডারেশন কর্তা

Next Post
বাংলাদেশের একজন সংবাদ বিশ্লেষক, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতাল হয়ে নারী ফুটবলারের কক্ষে ভারতের ফেডারেশন কর্তা

সোনালী ব্যাংক সিলেট শাখার বহির্দৃশ্য, বাংলাদেশে ব্যাংকিং সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের সব ব্যাংকে লেনদেন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT