চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের সব ব্যাংকে লেনদেন স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 03, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সোনালী ব্যাংক সিলেট শাখার বহির্দৃশ্য, বাংলাদেশে ব্যাংকিং সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার কারণে বান্দরবানের সব ব্যাংকের লেনদেন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে ব্যাংকগুলো লেনদেন স্থগিত করে দেয়।

আজ দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তারা।এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে ২৫ থেকে ৩০ জন সদস্যের অস্ত্রধারী দলটি।

থানচি উপজেলার ইউএনও মো. মামুন জানিয়েছেন, সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট করা হয়েছে তা জানা যায়নি।

বান্দরবান শাখার সোনালী ব্যাংকের এজিএম মো. ওসমান গণি জানান, কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত দুপুর সোয়া ১২টার দিকে পুরো থানচি বাজার ঘিরে ফেলে এবং ব্যাংকের সামনে এসে গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে চলে যায়।

এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, ‘প্রয়োজনে সেখানে সেনা মোতায়েন করা হবে।’

আজ রাজধানীর সচিবালয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় যা যা করণীয়, তার সবই করছে সরকার। কী কারণে হঠাৎ করে এটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় কেএনএফ সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়। অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজারকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে ২৫ থেকে ৩০ জন সদস্যের দলটি।

এদিকে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

Tags: বান্দরবানব্যাংক
Previous Post

মাতাল হয়ে নারী ফুটবলারের কক্ষে ভারতের ফেডারেশন কর্তা

Next Post

আত্মসমর্পণ করলেন ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা

Next Post
বাংলাদেশের সংবাদ বিশ্লেষক মহিলারা ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মসমর্পণ করলেন ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা

সোনালী ব্যাংক পিপিএস ভবনের সামনে নিরাপত্তা বাহিনী ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে বান্দরবানে ব্যাংক ডাকাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT