চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলডিসি উত্তরণে আরও সময় চাইল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, - সেমি লিড
A A
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে প্রস্তুতির জন্য আরও সময় চেয়েছে বাংলাদেশ। মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত এবং উত্তরণ-পরবর্তী অর্থনীতিকে আরও স্থিতিশীল ও সক্ষম করে তুলতে এই অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে সরকার।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে এ দাবি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জন্য বর্ধিত প্রস্তুতি সময় একটি মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ এবং উত্তরণ-পরবর্তী একটি স্থিতিশীল অর্থনীতি নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশের এ অনুরোধ জাতিসংঘ সাধারণ পরিষদে বিবেচনাধীন উল্লেখ করে এলডিসি গ্রুপের সদস্য দেশগুলোর অব্যাহত সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং কার্যকর উত্তরণ কৌশল বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।

দোহা কর্মসূচি অব অ্যাকশনের মধ্যমেয়াদি পর্যালোচনাকে সামনে রেখে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ছয়টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন তিনি।

এর মধ্যে রয়েছে সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) ধারাবাহিক পতন ঠেকানো, স্বল্প সুদের অর্থায়নের সুযোগ বাড়ানো, বাজারে প্রবেশাধিকার উন্নত করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় পূর্বানুমেয় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা।

অবৈধ অর্থপ্রবাহ বন্ধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বানও জানান তিনি। পাশাপাশি শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এলডিসিগুলোকে আরও সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন।

বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে হুমায়ুন কবির বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অস্থিরতা, ঋণের চাপ, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ু সংকট এলডিসিগুলোর সক্ষমতার পরীক্ষা নিচ্ছে।

তিনি বলেন, এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের লক্ষ্যমাত্রার নিচেই রয়েছে। ২০২৬ সালে এ প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের ‘৩আর’ কৌশল—রিকভারি (পুনরুদ্ধার), রেস্টোরেশন (পুনঃস্থাপন) ও রিকনস্ট্রাকশন (পুনর্গঠন)—টেকসই উন্নয়নের ভিত্তি তৈরিতে কাজ করছে।

এলডিসি গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য নেপালকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর নেপালের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এলডিসি গ্রুপের পরবর্তী চেয়ারম্যান হিসেবে গাম্বিয়ার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tags: এলডিসি উত্তরণজাতিসংঘ সদর দপ্তর
Previous Post

পরিবার থেকেই স্বাস্থ্যসেবার শুরু, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

Next Post

প্রতিরোধকেন্দ্রিক হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা: জুবাইদা রহমান

Next Post

প্রতিরোধকেন্দ্রিক হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা: জুবাইদা রহমান

শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT